Movement

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ! পশ্চিম মেদিনীপুরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পঞ্চায়েত সমিতির সভাপতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: চাকরি দেওয়ার নামে ৩ লক্ষ করে টাকা নেওয়ার অভিযোগ তুললেন নিজের দলের নেতা-কর্মীরাই! চাকরি হয়নি, টাকাও ফেরত পাননি ভুক্তভোগীরা। তার উপরে ঘর-বাড়ি সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ। অভিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত। এরকমই নানা দুর্নীতির অভিযোগ তুলে, সোমবার তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন খোদ শাসকদলের কর্মী-সমর্থকরাই। পরিস্থিতি সামাল দিতে পৌঁছতে হয় আনন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী’কে।

বিক্ষোভ বাড়ির সামনে :

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শাসকদল তৃণমূল কংগ্রেসের শুভ্রা দে সেনগুপ্ত। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠলো। সোমবার কেশপুর ব্লকের ৯ নম্বর অঞ্চল আনন্দপুরে তাঁর বাড়ি ঘিরে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সিংহভাগই ছিলেন মহিলা। তাঁদের প্রায় সকলেই তৃণমূল কর্মী সমর্থক বলে দাবি। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন তৃণমূলের ৯ নং অঞ্চলের মাইনরিটি সেলের নেতাও। তিনি ক্যামেরার সামনে, কাগজ দেখিয়ে স্পষ্ট অভিযোগ তুললেন, “৩ লক্ষ করে টাকা নিয়েছেন সভাপতি, চাকরি দেওয়ার নাম করে!” অভিযোগ, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি। সরকারি চাকরি করিয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়া ছাড়াও সরকারি প্রকল্পে ঘর-বাড়ি করে দেননি স্থানীয়দের, এমনই সব অভিযোগ উঠলো।
যদিও অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন! এই বিষয়ে কিছু বলতে চাননি তৃণমূলের জেলা নেতারা।

ঘটনাস্থলে পুলিশ বাহিনী:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

4 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago