Weather Update

Weather: ফের নিম্নচাপের ‘কালো মেঘ’ দক্ষিণবঙ্গের আকাশে! ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু মেদিনীপুর-খড়্গপুরে, আতঙ্কে চাষিরা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, মেদিনীপুর, ৯ ডিসেম্বর: “আকাশ ঘিরে মেঘ করেছে…”! না, মেঘ শুধু আকাশ-ঘিরেই নয়, দক্ষিণবঙ্গের জনজীবন তথা সাধারণ কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবন ঘিরেও। সোমবার অবধি জাওয়াদের দুর্যোগ ভোগ করেছেন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা। চরম ভুক্তভোগী পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকার কৃষকরা। ইতিমধ্যে, আলু চাষির আত্মহত্যার খবর পাওয়া গেছে। প্রায় সর্বস্বান্ত হতে বসেছেন আলু, ধান, সবজি চাষিরা! আর, এর মধ্যেই বৃহস্পতিবার ফের মেঘের ঘনঘটা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। এই অক্ষরেখা পরবর্তী কালে নিম্নচাপে বদলে যেতে পারে। এর প্রভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা সহ উপকূলীয় জেলাগুলিতে ফের জলীয় বাতাস ঢুকছে। আজ, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ! মেদিনীপুর, খড়্গপুর সহ কয়েকটি জায়গাতে দু-এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে।

ফের নিম্নচাপের আতঙ্কে চাষি ভাইরা :

উল্লেখ্য যে, হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত ছিল। তার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে ঢুকেছে। রাতে তাপমাত্রা তুলনায় কম থাকায় মাটির কাছাকাছি থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করেছে। তার উপরে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হওয়ায় শীতের সম্ভাবনাও মার খাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, চলতি সপ্তাহে শীত থিতু হওয়ার তেমন সম্ভাবনা নেই। বস্তুত, এ বছর উত্তুরে হাওয়ার পথে বার বার কাঁটা বিছিয়েছে বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড়, নিম্নচাপ, ঘূর্ণাবর্তের ঠেলায় লাগাতার জলীয় বাষ্প ঢুকেছে গাঙ্গেয় বঙ্গে। সেই জোলো হাওয়াই উত্তুরে বাতাসের সামনে কার্যত পাঁচিল তুলে দিয়েছে। আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানান, বাংলাদেশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গের উপরে থাকা ঘূর্ণাবর্তটি এ দিন দুর্বল হয়ে গিয়েছে। তবে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। এই অক্ষরেখা পরবর্তী কালে নিম্নচাপে বদলে যেতে পারে। এর প্রভাবেই, আজ, বৃহস্পতিবার থেকে সপ্তাহের শেষ অবধি বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে! ফলে, রীতিমতো আতঙ্কিত চাষিভাইরা। আর, ফসল ও সবজির আরও মূল্যবৃদ্ধির আশঙ্কায় প্রহর গুনছেন সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষ!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago