Murder

Murder: “শেষ পর্যন্ত বাবাকে ওরা মেরেই ফেললো!” পরকীয়ার জেরে খুনের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: সাতসকালে আলুর জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার! শরীরের একাধিক জাগায় ক্ষতের চিহ্ন। এলাকায় চরম উত্তেজনা। স্থানীয়দের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। মাথায় ধারালো কোন বস্তু দিয়ে আঘাত করার ফলে এই মৃত্যু বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। খুনের অভিযোগে তুলেছেন মৃতের ছেলেও। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মদনচক গ্রামের। ঘটনা ঘিরে মঙ্গলবার সাত সকালেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

উদ্ধার মৃতদেহ:

জানা যায়, চাষের জমিতে কাজ করতে গিয়ে মঙ্গলবার সকালে মদনচক এলাকার বাসিন্দারা দেখতে পান, মুখ উপুড় অবস্থায় একটি দেহ পড়ে রয়েছে আলু জমির মধ্যে। চমকে ওঠেন তাঁরা! এরপরই, সাহস করে সামনে এগিয়ে গিয়ে বুঝতে পারেন, গ্রামেরই বাসিন্দা বছর ৪৫ এর অশোক দিগারের রক্তাক্ত মৃতদেহ! স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে, মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন। এরপরই, খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ। এদিকে, মৃত ব্যক্তির ছেলে গণেশ দিগারে দাবি, “গ্রামের এক মহিলার সাথে বাবার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, এই নিয়ে মাঝেমধ্যে ঝামেলা হতো ওই পরিবারের সাথে! বাবাকে বেশ কয়েকবার মেরে ফেলার চেষ্টাও করেছিল তারা। শেষমেশ বাবাকে ওরা মেরেই ফেলল!” এমনই দাবি মৃতের ছেলের। যদিও, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের পরই সঠিক কারণ বোঝা যাবে বলে পুলিশ জানিয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago