Murder

চোখের সামনে বাবার হাতে মায়ের নৃশংস খুন দেখল শিশুকন্যা! পশ্চিম মেদিনীপুরে ৫ বছরের মেয়ের বয়ানেই মামলা রুজু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: নৃশংস-নিষ্ঠুরতম ঘটনা! একরত্তি শিশু কন্যা স্বচক্ষে প্রত্যক্ষ করলো সেই ঘটনা। মা-কে শ্বাসরোধ করে খুন করছেন বাবা! সারা রাত ধরে ডুকরে ডুকরে কেঁদে ওঠা মেয়ে মা- এর মৃতদেহ আগলে বসে থাকে। ভোরবেলা তার কান্নার আওয়াজেই প্রতিবেশীরা গিয়ে দেখেন মায়ের মৃতদেহের পাশে বসে আছে ছোট্ট মেয়েটি! ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার পানিতুনিয়া গ্রামের। মৃতার নাম পূজা দাস। তাঁর স্বামী অভিযুক্ত সুরজ দাস ঘটনার পরই পলাতক। দাঁতন থানার পুলিশ বৃহস্পতিবার গ্রেফতার করেছে সুরজের বাবা অর্থাৎ মৃতার শ্বশুর উদয় দাস-কে। তাকে শুক্রবার আদালতে তোলা হবে বলে জানা গেছে।

মৃতা পূজা দাস :

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দাঁতনের পানিতুনিয়া গ্রামের যুবক সুরজ দাস ও তাঁর স্ত্রী পূজা দাসের মধ্যে অশান্তি হয়! সেই সময়ই নিজের স্ত্রী-কে শ্বাসরোধ করে খুন করে সুরজ। এই নৃশংস-পৈশাচিক ঘটনার সাক্ষী থাকে তাদের ৫ বছরের শিশুকন্যা মমতা দাস! সারা রাত সে কাঁদতে থাকে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। সকালে তার কান্নার আওয়াজেই তাদের বাড়িতে পৌঁছয় প্রতিবেশীরা। ততক্ষণে পালিয়ে গেছে সুরজ! এরপরই, পুলিশ-কে খবর দেওয়া হলে দাঁতন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ৫ বছরের শিশুকন্যা কাঁদতে কাঁদতেই পুলিশ-কে সব জানায়। ততক্ষণে বছর ৩০ এর পূজার বাপের বাড়ির লোকও পৌঁছে যান থানায়। পুজার বাবা লিখিত অভিযোগও দায়ের করেন সুরজ ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সুরজের বাবা উদয় দাস-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ, শুক্রবার আদালতে তোলা হবে বলে জানা গেছে। সুরজের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago