Natural Disaster

কাল বজ্র প্রাণ কাড়লো পশ্চিম মেদিনীপুরের এক বালক ও এক কিশোরের, ঝাড়গ্রামের দুই যুবকেরও মর্মান্তিক মৃত্যু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: করোনা ভাইরাসের থেকেও গ্রাম বাংলায় এই মুহূর্তে মারণ আতঙ্ক রূপে উপস্থিত হয়েছে বজ্রপাত! বছরখানেক আগেও বজ্রপাত এতোখানি প্রাণঘাতী ছিলোনা বলে মনে করছেন আবহাওয়া বিদরা। আবহাওয়া পরিবর্তন তথা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই, দিন দিন মারাত্মক আকার ধারণ করছে বজ্রপাত। উপযুক্ত প্রচার (যদিও, বর্তমানে কিছুটা শুরু হয়েছে), পূর্বাভাস এবং সতর্কবার্তার অভাবে প্রাণ হারাচ্ছেন গ্রাম বাংলার ৮ থেকে ৮০ সকলেই! মাত্র ৭ দিন আগে (৭ ই জুন), দক্ষিণবঙ্গে একদিনেই ২৮ জনের (পরের দিন আরও ৪) মৃত্যু হয়েছে বজ্রপাতে; আর রবিবার (১৩ জুন) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মৃত্যু হল ৪ জনের। অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে চারজনের গড় বয়স মাত্র ২৬! পশ্চিম মেদিনীপুর জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ৯ বছরের এক বালক এবং ১৭ বছরের এক কিশোরের। ঝাড়গ্রামে মৃত দুই যুবকের বয়স যথাক্রমে ৩৬ ও ৪২। অপরদিকে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পশ্চিম মেদিনীপুরের এক বালক এবং ঝাড়গ্রামের এক মহিলা।

খড়্গপুর গ্রামীণে মৃত্যু হল এক বালক ও এক কিশোরের :

প্রথম ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অর্জুনি গ্রাম পঞ্চায়েতের খুদমার গ্রামের। রবিবার বিকেল নাগাদ ওই গ্রামে বজ্রাঘাতে এক বালকের মৃত্যু হয়েছে। জানা গেছে, মন্টু মাহাতো নামে বছর ১৭-র ঐ ছেলেটি মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। প্রাণ হারায় গরুটিও। চড়কাবনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মন্টুর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা! অন্যদিকে, ওই থানার গোকুলপুরে এদিন দুপুরে বাজ পড়ার শব্দের তীব্রতায় শেখ সাইফুল নামে ৯ বছরের এক বালকের মৃত্যু হয়েছে! স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ফাঁকা মাঠে ফুটবল খেলার সময় ওই এলাকাতে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। ৭ জন বালকের মধ্যে ৫ জন স্থানীয় মসজিদে আশ্রয় নেয়, কিন্তু ২ জন গাছের তলায় দাঁড়িয়ে পড়ে। বাজ পড়ে গাছের সামনেই! ঘটনার তীব্রতায় দু’জন বালক অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে নিয়ে গেলে শেখ সাইফুল কে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকদের অনুমান, বজ্রপাতের আওয়াজে হৃৎস্পন্দন বন্ধ হয়ে সাইফুলের মৃত্যু হয়েছে। অন্য বন্ধুটির জ্ঞান ফিরলেও, সে শ্রবণশক্তি হারিয়েছে বলে জানা গেছে। তার চিকিৎসা চলছে খড়্গপুর মহকুমা হাসপাতালে।

বজ্রপাতে দুই জেলায় ৪ জনের মৃত্যু (প্রতীকী ছবি) :

অপরদিকে, পার্শ্ববর্তী ঝাড়গ্রাম জেলার জামবনিতে জমিতে কাজ করার সময় বজ্রপাত হয়। ঘটনাস্থলেই সুনীল মাহাতো (৩৬) ও মদন রানা (৪২) নামে দুই যুবকের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা। বজ্রপাতে মৃত্যুর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন থানা এলাকায় সচেতনতা প্রচার শুরু হয়েছে। বজ্রবৃষ্টি শুরু হলে কিভাবে এড়ানো যায় সেই সমস্ত পরামর্শ দেওয়া হচ্ছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago