Nature and Environment

Vidyasagar University: বাইক ছাড়ুন, সাইকেল চালান! পরিবেশ রক্ষায় বিদ্যাসাগরের ‘গ্রীন ক্যাম্পাস’ থেকে উঠলো আওয়াজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ:পরিবেশ আর স্বাস্থ্য উভয়ই সুস্থ রাখে সাইকেল। একবিংশ শতকের দূষণ দূর করে, পৃথিবীকে আবার সজীব, সুন্দর করে তুলতে অবিলম্বে তাই মোটর বাইক ছেড়ে সাইকেলে মনোনিবেশ করার বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) ‘গ্রীন ক্যাম্পাস’ থেকেও এবার সেই আওয়াজই উঠলো। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এনএসএস (NSS- National Service Scheme) সেল এবং প্রাক্তনী সংসদের যৌথ উদ্যোগে, ১০ কিলোমিটার সাইকেল চালিয়ে শিক্ষার্থী, অধ্যাপক ও শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার পরিবেশ আর স্বাস্থ্য সচেতনতার এই বার্তাই ছড়িয়ে দেন। এই সাইকেল র‍্যালির উদ্বোধন করেন স্বয়ং উপাচার্য শিবাজী প্রতিম বসু। তাঁর সঙ্গেই পাশাপাশি সাইকেল চালিয়ে সুস্বাস্থ্য আর সুস্থ পরিবেশের বার্তা দেন, পরিবহন আধিকারিক (RTO) অমিত দত্ত, নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী, বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা, এনএসএস এর কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়- প্রমুখ।

উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু’র সঙ্গে পরিবহন আধিকারিক অমিত দত্ত :

প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ‘গ্রীন ক্যাম্পাস’ হিসেবে গড়ে উঠেছে। সুস্থ, সবুজ, সজীব পরিবেশের বার্তা দিতে প্রতিমাসে একদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোটরগাড়ি ঢোকা বন্ধ রাখা হয়। ক্যাম্পাস জুড়ে সবুজায়নের স্পর্শ তো আছেই! সেই বিশ্ববিদ্যালয় থেকেই এবার NSS এর উদ্যোগে দেওয়া হল, সাইকেল চালানোর বার্তা। শহরের বিভিন্ন এলাকায় সাইকেল চালিয়ে স্লোগানের মাধ্যমে এই আবেদন তুলে ধরা হয়। উপাচার্য ড. বসু বলেন, “সাইকেল পরিবেশ ও স্বাস্থ্য উভয়ই সুস্থ রাখে। প্রত্যেকেরই উচিত সীমিত পরিসরে সাইকেল চালানো। আর, দূষণ রোধ করতে, মোটর বাইক যতখানি কম ব্যবহার করা যায়, ততটাই ভালো।” উল্লেখ্য, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এই NSS ইউনিটের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

রক্তদান শিবির:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago