Recent

Midnapore: সরকারি খালের মাটি কেটে লক্ষ লক্ষ টাকায় বিক্রি! মেদিনীপুর গ্রামীণ এলাকায় বিক্ষোভ, নড়েচড়ে বসল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ:সরকারি খালের (ক্যানালের) মাটি চুরি ও সরকারি সম্পত্তি নষ্ট করার প্রতিবাদ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে একদিকে যেমন ক্ষতি হচ্ছে খালের, তেমনই ক্ষতি হচ্ছে চাষযোগ্য জমিরও। শুধু তাই নয়, যে নড়বড়ে সেতু দিয়ে সর্বাধিক ১০-১২ টনের ভারী গাড়ি চলাচল করতে পারে, সেই সেতু দিয়ে ৬০-৭০ টনের মালবাহী গাড়ি নিয়ে যাওয়ার বিরুদ্ধেও শুক্রবার রুখে দাঁড়ান এলাকাবাসী।

এলাকায় বিক্ষোভ:

জলসেচ দপ্তরের নির্বাহী বাস্তুকারকে স্মারকলিপি দিয়ে শুক্রবার দুপুরে স্থানীয় দুলাল সাউ, নিমাই সাউ, গোপাল সরেন, লক্ষণ টুডু প্রমুখরা অভিযোগ করেন, “বেশ কিছুদিন ধরেই সুকুমার সিং, গণেশ পন্ডা নামক অসাধু ব্যবসায়ীরা পাঁচখুরি খালের মাটি কেটে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছেন। এর ফলে খালের ক্ষতি হচ্ছে। চাষ যোগ্য জমি ভরাট করে দেওয়া হচ্ছে। পাশের আর একটি খালের মাটিও কেটে নেওয়া হচ্ছে। এখানে খালের উপর নড়বড়ে সেতু রয়েছে। তার উপর দিয়ে ভারী যানবাহন নিয়ে যাওয়া হচ্ছে।” এদিন দুপুরে তাঁরা একটি ট্রাক আটকে বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। এ বিষয়ে অভিযুক্ত সুকুমার সিং জানান, তিনি যা করেছেন স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলেই করেছেন। অথচ, প্রধান সুমিত্রা ও উপপ্রধান আনসার পান জানিয়েছেন, উনি বেআইনি কাজ করেছেন। ওনাকে কোনো নো-অবজেকশান দেওয়া হয়নি। সুকুমার সিং-কে তার এসব কাজের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এদিন বিকেলে পুলিশ সুকুমারের খোঁজে এলাকায় যায়। তাঁকে কোতয়ালী থানায় ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

মালবাহী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছে খালের উপর সঙ্কীর্ণ রাস্তা দিয়ে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago