Paschim Medinipur News

Paschim Medinipur: যাত্রা শুরুর আগেই দুর্ঘটনায় ভাঙলো রথ! রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের এই এলাকার বাসিন্দাদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: রথযাত্রা’র সূচনার আগেই দুর্ঘটনার কবলে রথ! ভেঙে যায় রথের একাংশ। উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে, বিক্ষোভে সামিল হন। ঘন্টার পর ঘন্টা অবরোধের জেরে রাজ্য সড়কে দেখা দেয় তীব্র যানজট। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় উত্তেজনায় ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত হরিরামপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রথযাত্রা উপলক্ষে হরিরামপুর এলাকায় সুপ্রাচীন ঐতিহ্যবাহী রথ সুসজ্জিত করে রাখা হয়েছিল রাস্তার পাশে। আর, সেই রথে ধাক্কা মারে পন্যবাহী একটি ট্রাক। তাতেই ভেঙে যায় রথের একাংশ!

টায়ার জ্বালিয়ে পথ অবরোধ:

মঙ্গলবার ভোর নাগাদ দাসপুর-মেদিনীপুর রাজ্য সড়কের হরিরামপুর এলাকায় দ্রুত বেগে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রথে ধাক্কা মারলে ক্ষতিগ্রস্ত হয় রথ। দুমড়ে মুচড়ে ভেঙে যায় রথের সিংহভাগ অংশ। আর, এই ঘটনাতেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জনতা। এদিন সকাল থেকেই রাজ্য সড়কের ওপর টায়ার জালিয়ে বিক্ষোভে সামিল হন হরিরামপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি ছিল, পুলিশ অবিলম্বে ট্রাকের চালককে গ্রেফতার করুক ও ট্রাকের চালককে ঘটনাস্থলে নিয়ে আসুক। তারপরেই উঠবে অবরোধ। যদিও, এদিন দুপুর নাগাদ পুলিশের আস্বাসে ওঠে অবরোধ। তবে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago