উদ্ধার হয়েছিল এই বাইকটিই:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: মঙ্গলবার ভরসন্ধ্যায় নিজের চেম্বারেই রোগী সেজে আসা দুই দুষ্কৃতীর হাতে খুন হলেন এক হোমিওপ্যাথি চিকিৎসক ও তাঁর স্ত্রী! এদিন সন্ধ্যা ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার নুতনবাজার সংলগ্ন ভগবানবাসান এলাকায়। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক সেখ আলাউদ্দিন (বয়স আনুমানিক ৫০-৫২) এবং তাঁর স্ত্রী হীরাবিবি (বয়স আনুমানিক ৪৭) খুন হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। এদিকে এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে!
জানা যায়, এদিন সন্ধ্যা ৬-টা নাগাদ একটি বাইকে করে দুই দুষ্কৃতী আসে জাতীয় সড়কের পাশেই সেখ আলাউদ্দিনের চেম্বারে। তারপর তারা চেম্বারে প্রবেশ করে প্রথমে চিকিৎসককে খুন করে এবং তারপর বাড়ির ভেতরে থাকা তাঁর স্ত্রী-কেও খুন করে ধারালো কোন অস্ত্র দিয়ে। সেই সময়ই চিৎকার শুনে আশেপাশের লোকজন তথা প্রতিবেশীরা জড়ো হন। তাঁরা পৌঁছনোর পরই বাড়ির পেছনের জঙ্গল রাস্তা দিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। মৃত চিকিৎসকের এক ভাগ্না বলেন, দুষ্কৃতীদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। তাঁর দাবি, ভোজালি জাতীয় কোন ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপানো হয় দু’জনকেই। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পৌঁছয় ডেবরা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশের তরফে। দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকটিও আটক করা হয়েছে বলে জানা গেছে। খুনের কিনারা করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই বাইকের নম্বর ধরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, স্থানীয় একটি সূত্রে ঘটনার পিছনে বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকতে পারে বলে দাবি করা হয়েছে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…