Paschim Medinipur

Big Breaking: পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুড়ে ছাই প্রাইভেট কার! একাধিক মৃত্যুর সম্ভাবনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: সোমবার বিকেল সাড়ে ৪-টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় একাধিক মৃত্যুর সম্ভাবনা! জানা যায়, ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়কের উপর একটি পিড়াকাটাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মেদিনীপুরগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় ওই ব্যক্তিগত চারচাকা গাড়ি বা প্রাইভেট কারটিতে। আর তাতেই দাউ দাউ করে জ্বলতে থাকা ওই প্রাইভেট কারটি এবং কয়েক মিনিটের মধ্যে তা পুড়ে ছাই হয়ে যায়! গাড়ির মধ্যে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলের বিশাল বাহিনী।

প্রাইভেট কার:

বাসের চালকের তৎপরতায় বাসের মধ্যে থাকা যাত্রীদের কম-বেশি চোট লাগলেও, বড় আঘাত লাগেনি বলেই পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মারফত প্রাথমিকভাবে জানা গেছে। তবে, চালক সহ ওই ব্যক্তিগত চার চাকার মধ্যে থাকা প্রত্যেক যাত্রীরই মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান। জানা যায়, বাস ও ওই চারচাকা গাড়ির মধ্যে তীব্র গতিতে মুখোমুখি সংঘর্ষের ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা! বাসের চালক কোনোভাবে বাসটিকে পাশের জঙ্গলের দিকে ঘুরিয়ে দেওয়ায় যাত্রীদের প্রাণ রক্ষা হয়! কিন্তু, তীব্র ঘর্ষণের ফলে রাজ্য সড়কের উপরই দাউ দাউ করে জ্বলতে থাকে ওই প্রাইভেট কারটি! ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ। পৌঁছেছে মেদনীপুর দমকল বিভাগের একাধিক ইঞ্জিন। উদ্ধারকাজ শুরু করা হয়েছে দমকল ও পুলিশের তরফে।

আপডেট: দমকল সূত্রে সন্ধ্যা সাড়ে ৬-টা নাগাদ জানা গেছে, প্রাইভেট কার থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ডের বাসিন্দা তথা পেশায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী প্রদীপ কুমার রায় (৬২) এবং তাঁর স্ত্রী, পেশায় একজন ব্যাঙ্ক কর্মী (কর্মরত) স্বপ্না হালদার রায়ের (৫৫) মৃত্যু হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায়! প্রদীপ বাবুই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। ইতিমধ্যে তাঁদের মৃতদেহ উদ্ধার করে মেদনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে পুলিশের তরফে।

দমকলের উদ্ধারকাজ শুরু হয়েছে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago