Paschim Medinipur

Paschim Medinipur: বনদপ্তরের অনুমতি ছাড়াই লক্ষ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ মেদিনীপুর গ্রামীণে! রুখে দিলেন গ্রামবাসীরাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: ফের বেআইনি ভাবে লক্ষ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগে উত্তাল পশ্চিম মেদিনীপুর! এবার, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ২ নম্বর অঞ্চলের উপরডাঙ্গা এলাকায় বনদপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল। অবৈধভাবে গাছ কাটার পেছনে মদত রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের; এমনটাই অভিযোগ তুলেছেন এলাকার মানুষজন। তাঁরাই এদিন গাছ কাটা রুখে দেন এবং বনদপ্তরে খবর দেন। তারপরই, বন্ধ হয় গাছ কাটা। বিকেল নাগাদ চাঁদড়া রেঞ্জের তরফে বেআইনিভাবে কাটা অন্তত ৩০-৪০টি ইউক্যালিপটাস গাছ বাজেয়াপ্ত করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর। ওই খাস জমিতে গাছ কাটার কোনও অনুমতি দেওয়া হয়নি বলেও বনদপ্তরের তরফে স্বীকার করা হয়েছে।

কাটা গাছ:

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা তথা চাঁদড়া ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সোমনাথ দে সহ কয়েকজনের মদতে লক্ষ লক্ষ টাকার গাছ কাটা হয়েছে। এর আগেও এভাবে ২/৩ বার অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সোমনাথ দে জানান, তিনি এসবের সঙ্গে কোনভাবেই যুক্ত নন। কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, সেই বিষয়েও তিনি কিছু জানেন না! অপরদিকে, এই ঘটনা শোনার পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি জানান, বিষয়টি নিয়ে বনদপ্তর ও বিডিও-কে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বেআইনি ভাবে গাছ কাটা হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। বিকেল নাগাদ অবশ্য ওই এলাকায় গিয়ে সদ্য কাটা প্রায় ৩০-৪০টি গাছ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়েছে বনদপ্তরের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago