Paschim Medinipur

Vigyan Mancha: বিজ্ঞান মঞ্চের সাংস্কৃতিক ও যুক্তিবাদী কর্মশালা মেদিনীপুর শহরে! তুলে দেওয়া হল মেধা পরীক্ষার পুরস্কারও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: ধর্মান্ধতা, কুসংস্কার তথা অজ্ঞানতা ও অপবিজ্ঞানের বিরুদ্ধে এবং বিজ্ঞানমনস্কতার প্রসারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে (গতকাল অর্থাৎ শনিবার এবং আজ, রবিবার) দুই দিন ব্যাপী জেলা ‘সাংস্কৃতিক ও যুক্তিবাদী কর্মশালা’ অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে। জেলার বিভিন্ন বিজ্ঞান কেন্দ্র থেকে ৭৮ জন প্রতিনিধি গান, কোরিওগ্রাফি ও যুক্তিবাদী বিষয়ে প্রশিক্ষণ নিলেন এই কর্মশালা থেকে। কর্মশালার উদ্বোধন করেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা রত্না রায়। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নীলু মহাপাত্র, তাপস রায়, রত্না রায়, পাপড়ি রায় ও নকুল ঘাঁটি।

কর্মশালাতে :

কর্মশালা শেষে “বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা- ২০২৩” এর পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সংগঠনের সাধারণ সম্পাদক ড.প্রদীপ মহাপাত্র। তিনি তাঁর বক্ত্যব্যে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে তথা অপবিজ্ঞানের বিরুদ্ধে লড়াই করতে বিজ্ঞানের জয়যাত্রার কথা সাধারণের মধ্যে পৌঁছে দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।” বিজ্ঞানীদের আবিষ্কারের কথা ছোটো ছোটো গল্পের মাধ্যমে তিনি তুলে ধরেন। জেলা সংগঠনের সম্পাদক ড. সুধাপদ বসু সংগঠনের কর্মকাণ্ড নিয়ে ও প্রত্যেকটি বিজ্ঞান কেন্দ্রে সাংস্কৃতিক ও যুক্তবাদী টিম গঠনের কথা বলেন। অনুষ্ঠানে মেধা অভীক্ষায় উল্লেখ্যযোগ্য ফলাফলের অধিকারী দ্বিতীয় থেকে দশম শ্রেণির ৪৯ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয় সেইসাথে ৪২ হাজার টাকা অর্থ বৃত্তি প্রদান করা হয়।

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 mins ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

3 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

3 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

4 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago