Blood Donation

Silver Jubilee: স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ‘রজত জয়ন্তী’ উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের গ্রামে আয়োজিত হল ‘প্রথম’ রক্তদান শিবির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ‘রজত জয়ন্তী’ উপলক্ষেই আয়োজিত হল এলাকার প্রথম ‘রক্তদান শিবির’। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ‘নির্মল বিদ্যালয়’ পুরস্কার প্রাপ্ত সেই স্কুল হল- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১নং ব্লকের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয় (হিজলি সংলগ্ন)। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনুশ্রী দাস-ও ২০২১ সালে পেয়েছেন রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কার। জেলার অন্যতম সেরা সেই স্কুলে গত শুক্রবার (২২ ডিসেম্বর) পালিত হল ‘রজত জয়ন্তী’ অনুষ্ঠান। সেই উপলক্ষেই শুক্রবার দুপুরে আয়োজিত হয় ‘রক্তদান শিবির’।

রক্তদান শিবির:

প্রসঙ্গত, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষিকা তনুশ্রী দাস বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বিদ্যালয়ের (কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়) শিক্ষিকা হিসেবে কর্মরত। তিনি জানান, “রজত জয়ন্তী বর্ষ (২৫-তম বর্ষ) উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে সারা বছর ধরে বিভিন্ন সংস্কৃতি ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) ‘রজত জয়ন্তী’ উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডক্টর অতিস বসাক এই রক্তদান শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মী আড়ি ছিলেন রক্তদান শিবিরের প্রথম রক্তদাতা। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি গ্রামবাসীরাও এই রক্তদান শিবিরে রক্তদান করেন। বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা অট্ট, নিবেদিতা বাজপেয়ী এবং শিক্ষক প্রসেনজিৎ গিরিও এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন। কুচলাচাটি গ্রামে এটিই প্রথম রক্তদান শিবির। স্বভাবতই, উৎসাহিত গ্রামবাসীদের সহযোগিতায় এই শিবির সফল হয়েছে। ৪ জন মহিলা সহ শিবিরে ৩০ জন রক্তদান করেন।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago