IIT KHARAGPUR

IIT Kharagpur: প্লেসমেন্ট ড্রাইভের প্রথম দিনই কোটি টাকার চাকরি ৬ জনের! গুগল, অ্যাপেল, মাইক্রোসফট সহ বিভিন্ন সংস্থা IIT খড়্গপুরের ৭০০ পড়ুয়াকে দিল বড়সড় অফার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ ডিসেম্বর: প্লেসমেন্ট ড্রাইভের (অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ- ২০২৩) প্রথম দিনই ১৯-টি আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন নামকরা সংস্থায় চাকরির সুযোগ পেলেন আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ৭০০ জন পড়ুয়া! এর মধ্যে ৬ জন পেলেন বছরে কোটি টাকার চাকরির অফার। সর্বোচ্চ ১ কোটি ৬৮ লক্ষ (সিটিসি/CTC) টাকার অফার পেয়েছেন এক পড়ুয়া। শনিবার সন্ধ্যায় ঠিক এমনটাই জানা গেছে আইআইটি খড়্গপুরের জনসংযোগ বিভাগের তরফে।

IIT Kharagpur:

গতকাল অর্থাৎ শুক্রবার (১ ডিসেম্বর) আইআইটি খড়্গপুরের নালন্দা কমপ্লেক্সে এই ‘অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ- ২০২৩’ (Academia Industry Conclave 2023)- এর প্রথম দিন ৬১-টিরও বেশি কোম্পানি আইআইটি খড়্গপুরের প্রায় ৭০০ পড়ুয়াকে চাকরির প্রস্তাব দেয় বলে জানিয়েছেন আইআইটি’র সিডিসি (Career Development Centre)-র চেয়ারপার্সন অধ্যাপক রাজীব মাইতি। তিনি এও জানিয়েছেন, সফ্টওয়্যার, অ্যানালিটিক্স, ফিনান্স-ব্যাংকিং, কনসাল্টিং এবং কোর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যথাক্রমে Apple, Arthur D.Little, Da Vinci, Capital One, DE Shaw-এর তরফে দেওয়া হয়েছে প্রি-প্লেসমেন্ট অফার। এছাড়াও, EXL Services, Glean, Google, Graviton, Microsoft, Mckinsey, Quantbox, Databricks, Square point, TSM, Palo Alto সহ আরও অনেক কোম্পানি প্লেসমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল।

প্লেসমেন্ট ড্রাইভের প্রথম দিনই ১৯-টি আন্তর্জাতিক সংস্থার তরফে ১২১ জন পড়ুয়াকে অফার দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী পেয়েছেন বছরে ১ কোটি (CTC) টাকার চাকরির অফার। সর্বোচ্চ অফার বছরে ১ কোটি ৬৮ লক্ষ টাকার বলে জানানো হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে। বর্তমান সময়ের নিরিখে আইআইটি খড়্গপুরের এই সাফল্য যে সত্যিই গর্ব করার মতো, তা জানিয়েছেন আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ডাইরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি (Prof. Virendra Kumar Tewari)।

আইআইটি খড়্গপুরে প্লেসমেন্ট ড্রাইভ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago