Paschim Medinipur

Paschim Medinipur: ঘন কুয়াশার কারণে সাতসকালেই ভয়াবহ পথ-দুর্ঘটনা শালবনীর জাড়াতে; মৃত্যু হল বাইক চালকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সাতসকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর জাড়া এলাকায়! মৃত্যু হল এক বাইক চালকের। একটি পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। বছর ৩০’র ওই যুবকের নাম অভিজিৎ মাহাত। বাড়ি শালবনী ব্লকের ভাতমোড় সংলগ্ন চাঁইপুর এলাকায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ইতিমধ্যে তাঁর দেহ উদ্ধার করে শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের তরফে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেছেন!

রাজ্য সড়কের উপর বাইক দুর্ঘটনা:

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিজিৎ মাহাত (আভি) নামে ওই যুবক পেশায় ছিলেন রাঁধুনি। মঙ্গলবার সকালে সেই কাজেই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। নিজের বাইকে করে ভাতমোড় থেকে ভাদুতলার দিকে যাচ্ছিলেন। সকাল ৮-টা নাগাদ ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়কের উপর জাড়া এলাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা! পিড়াকাটাগামী একটি পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। রাজ্য সড়কের উপরই ছিটকে পড়েন অভিজিৎ! পিকআপ ভ্যানটিও কয়েক পাল্টি খেয়ে পাশের জমিতে পড়ে যায়। চালক পলাতক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন। ঘাতক পিকাপ ভ্যানটিও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার করা হয়েছে অভিজিৎ-র বাইকটিও। ঘটনা ঘিরে মঙ্গলবার সাতসকালেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়! এদিকে, তরতাজা এই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন ও এলাকাবাসীদের মধ্যে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago