Paschim Medinipur

Medinipur: পশ্চিম মেদিনীপুরের দু’টি স্কুলে ২৪ জন ‘ভুয়ো’ শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের মামলায় গ্রেফতার প্রাক্তন DI চাপেশ্বর সর্দার! ‘মাথা’র খোঁজে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মে: মাস চারেক আগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের খামারচক হাই স্কুলে ‘ভুয়ো’ জাতিগত শংসাপত্রের ভিত্তিতে তথা সম্পূর্ণ বেআইনিভাবে একজন কম্পিউটার শিক্ষক নিয়োগের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি (CID)। এবার, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভীমপুরে অবস্থিত ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয় এবং ভীমপুর এবিএম গার্লস হাই স্কুলে ‘অবৈধভাবে’ প্রায় ২৪ জন শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের ঘটনায় (‘ভুয়ো’ নিয়োগে অ্যাপ্রুভাল বা অনুমোদন দেওয়ার অভিযোগে) তাঁকে গ্রেফতার (সোন অ্যারেস্ট/Shown Arrest) করল শালবনী থানা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ‘গুনধর’ এই শিক্ষাকর্তা হলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন ডিআই (প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক) চাপেশ্বর সর্দার। মঙ্গলবার (৩০ এপ্রিল) তাঁকে সিআইডি হেফাজত থেকে আদালতের অনুমতি নিয়ে সোন অ্যারেস্ট (Shown Arrest) করা হয় এবং আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টা নাগাদ তাঁকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। মেদিনীপুর জেলা আদালতের বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আপাতত মেদিনীপুর সেন্ট্রাল জেলেই ঠাঁই হচ্ছে প্রাক্তন এই শিক্ষাকর্তার। তদন্তের স্বার্থে এরপর তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে।

মেদিনীপুর জেলা আদালতে চাপেশ্বর সর্দার:

উল্লেখ্য যে, পূর্ব মেদিনীপুরের ডি.আই থাকাকালীন (২০১৮ সাল অবধি) তমলুকের খামারচক হাই স্কুলে ওই স্কুলেরই তৎকালীন প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া-র ভাইপো (শুভেন্দু হাটুয়া)-কে ‘অবৈধভাবে’ নিয়োগ করার ঘটনায় তাঁকে আদালতের নির্দেশে চলতি বছরের (২০২৪ সালের) ১০ জানুয়ার গ্রেপ্তার করেছিল সিআইডি। এবার, খ্রিস্টান সার্ভিস সোসাইটি পরিচালিত ভীমপুরের দু’টি স্কুলে অবৈধভাবে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ হচ্ছে জেনেও, মোটা টাকার বিনিময়ে অ্যাপ্রুভাল বা অনুমোদন দেওয়ার অভিযোগে প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার-কে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তথা শালবনী থানার থানার পুলিশ। চাপেশ্বর-কে জিজ্ঞাসাবাদ করে খ্রিস্টান সার্ভিস সোসাইটির মূল ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করার জন্য আদালতের অনুমতি চাইতে পারে পুলিশ। আপাতত মেদিনীপুর সেন্ট্রাল জেলে গিয়েই তাঁকে জেরা করা হবে বলে তদন্তকারীদের সূত্রে জানা গেছে। ১৪ দিন জেল হেফাজত শেষে চাপেশ্বর-কে পুলিশ নিজেদের হেফাজতে (PC) নেওয়ার আবেদন জানাবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত খ্রিস্টান সার্ভিস সোসাইটির ক্ষমতাসীন গোষ্ঠীর (প্রভঞ্জন সিট ও ড্যানিয়েল দাস গোষ্ঠী) মদতে বা চক্রান্তে ভীমপুরের ওই দু’টি স্কুলে এবং মেদিনীপুর শহরের মিশন গার্লস হাই স্কুলে প্রায় ৩০ জন (বা, আরও বেশি) শিক্ষক-শিক্ষাকর্মী নিযুক্ত হন। ওই সমস্ত পদগুলির আইনি বৈধতা না থাকা সত্ত্বেও বা ‘ভুয়ো নিয়োগ’ জানা সত্ত্বেও, মোটা টাকার বিনিময়ে তৎকালীন ডিআই (চাপেশ্বর সর্দার) ওই সমস্ত পদের অ্যাপ্রুভাল বা অনুমোদন দেন বলে অভিযোগ। এর বিরুদ্ধেই শালবনী থানায় অভিযোগ দায়ের করেন সোসাইটির অন্য একটি গোষ্ঠীর সদস্যরা। মামলা করা হয় মেদিনীপুর জেলা আদালত এবং কলকাতা হাইকোর্টেও। শেষ পর্যন্ত গ্রেফতার হলেন প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার। তবে, অভিযোগকারী থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনায় ‘আসল মাথা’দের গ্রেফতার করতে হবে। তবে, চাপেশ্বরের গ্রেফতারিতে কিছুটা হলেও খুশি অভিযোগকারীরা তথা খ্রিস্টান সার্ভিস সোসাইটির অপর গোষ্ঠীর সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। এদিন, আদালত চত্বরে চাপেশ্বর-কে দেখে ‘চোর চোর’ স্লোগান দেন তাঁরা!

তোলা হল মেদিনীপুর আদালতে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago