Result

Madhyamik Result: মাধ্যমিকের মেধাতালিকায় অষ্টম, জেলায় মেয়েদের মধ্যে ‘প্রথম’ মেদিনীপুর শহরের তনুকা’র বার্তা “ভালোবেসে পড়াশোনা করলেই সাফল্য আসবে”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মে: মাধ্যমিকের মেধাতালিকায় (Madhyamik Results 2024) এবার জায়গা পেয়ছে ৫৭ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে, অখন্ড মেদিনীপুরের ১২ জন। পূর্বের ৭ জন, পশ্চিমের ৩ জন এবং ঝাড়গ্রামের ১ জন জায়গা করে নিয়েছে মেধাতালিকায়। পশ্চিম মেদিনীপুরের ৪ জনের মধ্যে একমাত্র ছাত্রী হিসেবে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে মেদিনীপুর মিশন গার্লস হাই স্কুলের তনুকা পাল। জেলায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করার সাথে সাথেই তনুকা রাজ্যব্যাপী মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেছে। তনুকা-র প্রাপ্ত নম্বর ৬৮৬। তনুকার বাড়ি মেদিনীপুর শহরের বিধাননগরে। বাবা দেবব্রত পাল পেশায় সিভিল ইনজিনিয়ার। মা নিবেদিতা পাল গৃহবধূ।

তনুকা পাল:

তনুকা-ও বাবার মতোই বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী (জেলায় প্রথম) মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ সাহুও ইঞ্জিনিয়ার হতে চায়। কৌস্তভ ও তনুকা দু’জনেরই বার্তা, “পাঠ্যপুস্তক (টেক্সট বুক) ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে।” তনুকা পড়াশোনা ছাড়াও নাচ, গান এবং অঙ্কনেও পারদর্শী। তনুকা জানায়, মাত্র ৫-৬ ঘন্টা মন দিয়ে পড়াশোনা করলেই সাফল্য পাওয়া যায়। সে এও জানায়, “প্রতিটি বিষয়েই গৃহ শিক্ষক ছিলেন। স্কুলের আবদানও অনস্বীকার্য। তবে, আমি কখনোই খুব বেশি চাপ নিইনি। মন খুলে পড়াশোনা করেছি।” বিদ্যালয়ে প্রথম নয়, তনুকা তৃতীয় স্থান দখল করত বরাবর। এমনকি টেস্ট পরীক্ষার ফলাফলেও তনুকা বিদ্যালয়ে তৃতীয় স্থানই অর্জন করেছিল। তনুকা জানায়, “মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হয়েছিল। ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম। তবে, এতটাও আশা করিনি!” তনুকা-র দিদি আছেন। তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তনুকা-র বার্তা, “বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই! ভালোবেসে পড়াশোনা করলেই সাফল্য পাওয়া যাবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago