দশমে প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থী ৯০ শতাংশের উপরে! দ্বাদশেও নজরকাড়া সাফল্য বিদ্যাসাগর শিশু নিকেতনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: সদ্য প্রকাশিত আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) পরীক্ষার ফলাফলে এবারও নজরকাড়া সাফল্য মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Sishu Niketan)। বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আইসিএসই অর্থাৎ দশমের পরীক্ষায় তাঁদের মোট পরীক্ষার্থী ছিল- ১৬৮ জন (৬৯ জন ছাত্রী ও ৯৯ জন ছাত্র)। এর মধ্যে, ৯৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছে ৪৬ জন (২৯ জন ছাত্র ও ১৭ জন ছাত্রী)। ৯০ থেকে ৯৪.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৫০ জন (২৯ জন ছাত্র ও ২১ জন ছাত্রী)। সবমিলিয়ে ৯৬ জন ছাত্র ছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। শতাংশের হিসেবে যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫৮ শতাংশ। অন্যদিকে, ৮০ থেকে ৮৯.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৬২ জন। বাকি মাত্র ১০ জন ছাত্র ছাত্রী ৬০ থেকে ৭৯.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। বলাই বাহুল্য অকৃতকার্য কেউ নেই!

বিদ্যাসাগর শিশু নিকেতন :

অন্যদিকে, আই এস সি (ISC) বা দ্বাদশের পরীক্ষায় মেদিনীপুর শহরের এই নামকরা ইংরেজি মাধ্যম স্কুল, বিদ্যাসাগর শিশু নিকেতনের পরীক্ষার্থী ছিল- ৯৬ জন (ছাত্রী ৪০ জন ও ছাত্র ৫৬ জন)। এর মধ্যে, ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১৩ জন (৯ জন ছাত্রী, ৪ জন ছাত্র)। ১৭ জন ছাত্র-ছাত্রী ৯০ থেকে ৯৪.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। সবমিলিয়ে ৩০ জন ছাত্র-ছাত্রী ৯০ শতাংশের অধিক নম্বর পেয়েছে। ৪৪ জন ছাত্র-ছাত্রী ৮০ থেকে ৮৯.৯ শতাংশ নম্বর পেয়েছে। বাকি ২২ জন ছাত্র-ছাত্রী ৬০ থেকে ৭৯.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। বিদ্যাসাগর শিশু নিকেতনের এই ফলাফলে খুশি জেলার শিক্ষিত ও সচেতন নাগরিকরা। ফলাফলে সন্তুষ্ট বেশিরভাগ অভিভাবক-অভিভাবিকারাও। ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago