Paschim Medinipur

Midnapore School: রাজ্য সরকার ছুটি দিয়েছে তো কি হয়েছে, আর পাঁচটা দিনের মতোই পড়াশোনা হল পশ্চিম মেদিনীপুরের এই স্কুলে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: রাজবংশী সমাজ সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মা’র জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২-৩ বছর ধরেই এই বিশেষ দিন (১৪ ফেব্রুয়ারি)-টিতে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ থেকে শুরু করে রাজ্য সরকারী অফিস ছুটি থাকে। এবারও, রাজ্য জুড়ে সলকারি ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে, সেই নির্দেশিকাকে থোড়াই কেয়ার করে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় অবস্থিত ক্ষীরপাই উচ্চ বিদ্যালয় দিনভর খোলা থাকল। ক্লাসও হল আর পাঁচটা দিনের মতোই। স্বাভাবিকভাবেই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে!

পঠনপাঠন হল সাধারণ নিয়মেই:

প্রসঙ্গত, আজ, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজ্য জুড়ে সরকারি ছুটির নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজবংশী পণ্ডিত ও সমাজ সংস্কারক ঠাকুর পঞ্চানন ভার্মার জন্মদিন উপলক্ষে উত্তর ও দক্ষিণ বঙ্গের সর্বত্র সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর তথা ঘাটাল মহকুমা জুড়েও বন্ধ ছিল স্কুল, কলেজ, সরকারি অফিস। ব্যাঙ্ক সহ বেসরকারি প্রতিষ্ঠান গুলি অবশ্য খোলাই ছিল। তবে, সরকার পোষিত বিদ্যালয় হয়েও ক্ষীরপাই স্কুল কেন নির্দেশিকা অমান্য করল? স্কুলের প্রধান শিক্ষক শক্তিপদ পালের দাবি, “সবমিলিয়ে আমাদের ৬৫টি ছুটি নিতে হয়। সরকারি ছুটি ছাড়াও বেশ কিছু স্থানীয় অনুষ্ঠান বা পার্বণ উপলক্ষে বিদ্যালয় ছুটি দিতে হয়। তাই, সেই বিষয়গুলিকে মাথায় রেখেই আজকে স্কুল খোলা রাখা হয়েছে। তাছাড়াও, একাদশ শ্রেণীর প্রজেক্টের খাতা জমা নেওয়া চলছে আমাদের। তাই স্কুল খোলা রাখতেই হত!” যদিও, সরকারি নির্দেশিকা উপেক্ষা করে স্কুল খুলে রাখার ঘটনায় এলাকায় পড়ে গিয়েছে শোরগোল। এ বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান, “আজ স্কুল খোলা থাকার কথা নয়। আমরা বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে দেখছি।” এদিকে, সরকারি ছুটির দিনেও স্কুল খুলে রাখার ঘটনায় অভিভাবকদের একাংশের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago