Recent

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (Avian influenza/Bird flu)। এই পরিস্থিতিতে আগামী দু’সপ্তাহের জন্য ওড়িশার মুরগি এবং ডিম বাংলায় আমদানি বা প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার। আর তারপরই, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে ওড়িশা-বাংশা সীমান্তে দাঁতনের সোনাকোনিয়া এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ মেনে প্রতিটি ট্রাকেই তল্লাশি চালানো হচ্ছে বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

দাঁতনের সোনাকনিয়াতে পুলিশের নজরদারি:

অপরদিকে, শুক্রবার থেকে ওড়িশা-খড়্গপুর লাইনের বিভিন্ন এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনেও কড়া নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে খড়্গপুর জিআরপি’র তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশার বেশ কয়েকটি এলাকায় বার্ড-ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়েছে বলে বৃহস্পতিবারই খবর পৌঁছয় রাজ্য সরকারের কাছে। আর তারপরই ওড়িশা থেকে ডিম কিংবা পোলট্রি মুরগির গাড়ি প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের তরফে। রেলপথে বা ট্রেনে করেও ওড়িশার ডিম কিংবা মুরগি আমদানি করা যাবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও, এ রাজ্যে এখনও বার্ড-ফ্লু ছড়ায়নি, তাই রাজ্যের মধ্যে এসবের উপর কোনও নিষেধাজ্ঞা নেই।

ওড়িশাতে বার্ড ফ্লু আতঙ্ক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago