Paschim Medinipur

Paschim Medinipur: মা-কে হারিয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল দুই শিশুকন্যা, উদ্ধার করল কেশপুর থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: মায়ের সাথে কেশপুরে এসেছিল বৃহস্পতিবার সকাল নাগাদ। তারপর কোন কারণে, মা-কে হারিয়ে ফেলে শিশুকন্যা দু’টি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায় এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিল তারা। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই মুহূর্তে, শিশু দু’টিকে জিজ্ঞাসা করে তাদের ঠিকানা ও বাবা-মা’র নাম জানার চেষ্টা চালাচ্ছেন কেশপুর থানার পুলিশ কর্মীরা। তবে, বিস্তারিত কিছু জানাতে পারেনি শিশু দু’টি। কেশপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় খবর দেওয়া হলেও, রাত্রি সাড়ে ১০ টা অবধি কোনো থানাতেই এইধরনের কোনো লিখিত বা মৌখিক অভিযোগ জমা পড়েনি! তাই বাধ্য হয়েই, চাইল্ড লাইনে খবর দেওয়া হয়েছে।

হারিয়ে যাওয়া শিশু কন্যা দুটি :

উল্লেখ্য যে, কেশপুর থানার পুলিশ জানতে পেরেছে, শিশু দুটির মা জেলার (বা, জেলার বাইরের) কোনো একটি এলাকা থেকে, কোনো কাজের তাগিদে কেশপুরে এসেছিলেন। তারপরই তারা কোনোভাবে মা’কে হারিয়ে ফেলে! বা, শিশু দুটির মা তাদের ফেলে চলে যায়! শিশু কন্যা দুটির বয়স আনুমানিক ৯-১০ এবং ৬-৭ বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ কেশপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত জেলার কোনো থানাতেই এই ধরনের কোনো মৌখিক বা লিখিত অভিযোগ (মিসিং ডায়েরি) আসেনি বলে জানা গেছে! কেশপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁরা চাইল্ড লাইনে খবর দিয়েছেন এবং চাইল্ড লাইনের পক্ষ থেকে শিশু কন্যা দুটিকে উদ্ধার করার জন্য আধিকারিকরা খুব শীঘ্রই পৌঁছবেন। ***আপডেট : শিশু দুটি পুলিশ-কে জানিয়েছে, তাদের নাম- বর্ষা সিং ও পুতুল সিং। বাবা-ক্যাবলা সিং ও মা অঞ্জলি সিং। গ্রাম- দরখলা। (মানবিক কারণে, এই খবরটি শেয়ার করার আবেদন থাকল, যাতে দ্রুত শিশুদুটি’র ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago