Paschim Medinipur

Midnapore: চপ-মুড়ি খাওয়ানোর নাম করে নাবালিকাকে কচু বনে নিয়ে গিয়ে দাদুর বয়সী বৃদ্ধের দুষ্কর্ম! চরম শাস্তি দিল মেদিনীপুর জেলা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: ছোট্ট মেয়েটি খেতে ভালবাসত। বৃদ্ধ তা জানত। তাই, চপ-মুড়ি খাওয়ানোর নাম করে নাবালিকাকে ফুসলিয়ে কচু বনে নিয়ে যায় সে। আর তারপরই, নাতনির বয়সী ছোট্ট মেয়েটিকে (১২ বছর বয়সী) ধর্ষণ করে ৬০ বছর বয়সী ওই পাষণ্ড বৃদ্ধ! ২০২৩ সালের ৩১ মে নির্মম ও পাশবিক এই কাণ্ডটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা এলাকায়। সেই ঘটনার মাত্র দেড় বছরের মধ্যেই অভিযুক্ত বৃদ্ধ সেখ মজুকে দোষী সাব্যস্ত করে মেদিনীপুর জেলা আদালতের পকসো কোর্ট। সোমবার (২৩ ডিসেম্বর) আসামী সেখ মজুকে দোষী সাব্যস্ত করা হয়। আজ, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পকসো আদালতের বিচারক আশুতোষ সরকার অপরাধীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা (অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড) জরিমানার সাজা ঘোষেণা করেন।

মেদিনীপুর জেলা আদালত:

জানা যায়, ২০২৩ সালের ৩১ মে সকালে ১২ বছরের ওই নাবালিকা বাজারে যায় পেন কিনতে। স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করত সে। বাজারের একটি দোকান থেকে পেন কেনার পর, নাবালিকা যখন বাড়ির ফিরেছিল, সেই সময় রাস্তায় পাড়াতুতো দাদু সেখ মজুর সঙ্গে দেখা হয়। দাদু তাকে চপ-মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখায়। রাজি রয়ে যায় নাবালিকা। এরপরই তাকে সেই এলাকা থেকে কিছুটা দূরে কচু বনে নিয়ে গিয়ে ধর্ষণ করে দাদু। মানসিকভাবে ভেঙে পড়ে নির্যাতিতা। প্রথমে বাড়ি ফিরে এসে কাউকে কিছুই বলেনি সে। কারণ, ধর্ষণ করার পর সেখ মজু তাকে হুমকি দিয়ে রেখেছিল। কাউকে বললে, তাকে এবং তার বাবা-মা’কে খুন করে দেবে বলে হুমকি দেয় বৃদ্ধ। পরে ভয় কাটিয়ে উঠে মা-কে ঘটনার কথা জানায়। ৮ জুন অভিযুক্ত সেখ মজুর বিরুদ্ধে পিংলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা-মা। ঘটনার তদন্তে নেমে দ্রুত বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। পকসো ধায়ায় মামলা শুরু হয়। এরপর দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দু’মাসের মধ্যে পুলিশ চার্জশিট দেয়। তার কয়েকমাস বাদেই চার্জফ্রেম হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত।

বিজ্ঞাপন (Advertisement):

সোমবার বৃদ্ধকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর দেড় বছরের মাথায়, মঙ্গলবার সাজা ঘোষণা করে আদালত। পকসো আদালতের সরকারি আইনজীবী সর্ণেন্দু পরিয়াল মঙ্গলবার বিকেলে বলেন, ২০ বছর সশ্রম কারাদণ্ড ছাড়াও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনাদায়ে ১ মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক আশুতোষ সরকার। এদিকে, সাজা ঘোষণা হওয়ার পরই ওই এলাকার মানুষজন পুলিশ ও আদালতের কাজে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, “উচিত কাজ করেছে আদালত। পাষণ্ড ওই বৃদ্ধের নির্মম সাজা প্রয়োজন ছিল!”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago