Police Administration

Talking Drone: ‘টকিং ড্রোন’ উড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর:’টকিং ড্রোন’ বা ‘অ্যানাউন্সমেন্ট ড্রোন’ (Talking Drone) উড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা করা হল মঙ্গলবার। এদিন বিকেলে মেদিনীপুর শহরের পুলিশ লাইন মাঠে আয়োজিত হয় জেলা পুলিশের ২৩-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি (পশ্চিমাঞ্চল) অশোক প্রসাদ, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, পিংলার বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি প্রমুখ। উল্লেখ্য যে, সোমবার সকালে মেদিনীপুর শহরের পুলিশ লাইন মাঠে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ২৩-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়।

টকিং ড্রোনের উদ্বোধন:

বিজ্ঞাপন (Advertisement):

মঙ্গলবার বিকেলে দু’দিন ব্যাপী সেই প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় জেলার প্রায় ২ হাজার পুলিশকর্মী অংশ নেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে মঙ্গলবার দুপুরেই এই টকিং ড্রোন বা অ্যানাউন্সমেন্ট ড্রোনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। সেই ড্রোনের মাধ্যমেই দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হলো। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, আইন-শৃঙ্খলা রক্ষা তথা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এই ড্রোনের বিশেষ ভূমিকা থাকবে। টানা ৩৫ মিনিট আকাশে উড়তে পারবে এই ড্রোন। ফলে, জরুরি প্রয়োজনে কয়েক কিলোমিটার দূরত্ব অবধি এই ড্রোনের মাধ্যমে বার্তা পাঠানো সম্ভব। বিশেষত, জরুরী প্রয়োজনে তথা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে কিংবা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের তরফে এই টকিং ড্রোনের মাধ্যমেই বার্তা পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ওয়াকিটকির মাধ্যমে সরাসরি বার্তা পৌঁছে দিতে পারবে এই টকিং ড্রোন বা ঘোষক ড্রোন। সেই সঙ্গে নজরদারিও চালাতে পারবে।

বার্তা পাঠাচ্ছেন জেলাশাসক ও পুলিশ ঌ
সুপার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago