Paschim Medinipur

Medinipur: ঐতিহাসিক মেদিনীপুরের ‘ইতিহাস’ সংরক্ষণে মহাফেজখানার ‘নব সংস্করণ’! “সমৃদ্ধ হবেন গবেষকরা”, জানালেন জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে অবস্থিত ‘মহাফেজখানা’ বা ‘রেকর্ড রুম’ (Record Room) নবরূপে সংস্কার করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। বুধবার দুপুরে ‘মহাফেজখানা’-র সেই নব সংস্করণের উদ্বোধন করেন জেলাশাসক (District Magistrate) খুরশিদ আলী কাদেরী। তিনি জানান, মেদিনীপুর শহর স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। সেই ঐতিহাসিক মেদিনীপুরের সুপ্রাচীন এবং ঐতিহাসিক মূল্যবান নানা তথ্য (নথিপত্র) সুসংহত ও সুসংবদ্ধ রূপে সংরক্ষণ করার উদ্দেশ্যেই মহাফেজখানার সংস্কার করা হয়েছে।

মহাফেজখানার উদ্বোধন:

এদিন জেলাশাসক এও জানান, “জেলার এই মহাফেজখানা বা রেকর্ড রুমে ১৮০০ সাল (কিছু নথি আছে ১৭০০ সালেরও) থেকে অবিভক্ত মেদিনীপুরের নানা তথ্য, ইতিহাস, মানচিত্র প্রভৃতি আছে। ব্রিটিশ শাসিত বা পরাধীন ভারতবর্ষের প্রশাসনিক নিয়ম, মানচিত্র থেকে শুরু করে ঐতিহাসিক বিভিন্ন নথিপত্রের মাধ্যমে গবেষক, ছাত্র-ছাত্রীরা যেমন সমৃদ্ধ হতে পারবেন; ঠিক তেমনই আমরাও সেই সময়ের অবিভক্ত মেদিনীপুরের একাধিক মানচিত্র কিংবা প্রশাসনিক নিয়ম-কানুন সম্পর্কে অবহিত হতে পারব।” জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, মেদিনীপুরের এই মহাফেজখানাতে তালপাতায় লেখা নির্দেশনামা, প্রথম জনগণনা সম্পর্কিত তথ্য সহ নানা প্রাচীন নথিপত্র সংরক্ষিত আছে। এগুলি ঐতিহাসিক, গবেষক তথা পড়ুয়াদের নিঃসন্দেহে সমৃদ্ধ করবে। আগামীদিনে এই মহাফেজখানার আরো বিস্তার ঘটানো হবে বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।

প্রাচীন নথিপত্র দেখছেন জেলাশাসক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago