Education

Paschim Medinipur: একজন ছাত্রীর খিঁচুনি শুরু হতেই অসুস্থ হয়ে পড়ল পর পর ২৪ জন ছাত্রী! ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’, মেদিনীপুরে জানালেন CMOH

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: বিদ্যালয়ের প্রার্থনাসভা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। শুরু হয় খিঁচুনি ও শ্বাসকষ্ট। এরপর, ওই ছাত্রীর শুশ্রূষা করতে করতেই পর পর অসুস্থ হয়ে পড়ে অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রায় ২৩-২৪ জন ছাত্রী। সকলেরই প্রায় একই উপসর্গ! বুধবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২নং ব্লকের মাদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। পরে ৩-৪ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। যদিও, বিকেল ৫-টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, সকলেই সুস্থ হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি এও জানান, “অষ্টম শ্রেণির ওই ছাত্রীটি মৃগী (Epilepsy) রোগে আক্রান্ত বলে জেনেছি। হঠাৎ করেই আজ ওর খিঁচুনি শুরু হয়। এরপরই, ভয়ে বা আতঙ্কে বাকি ছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ে।”

অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা:

জানা যায়, একজন ছাত্রীকে অসুস্থ হতে দেখেই এদিন পর পর একাধিক ছাত্রী অসুস্থ হতে শুরু করে। অসুস্থ ছাত্রীদের সকলেরই প্রায় একই শ্বাসকষ্ট, সঙ্গে খিঁচুনির মতো উপলব্ধি! কারুর কারুর মাথা ধরা এবং বমি ভাব। এরপরই, স্কুল কর্তৃপক্ষের তরফে একজন গ্রামীণ চিকিৎসককে নিয়ে আসা হয়। তিনি প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখেন প্রত্যেকের শরীরেই অক্সিজেনের পরিমাণ সহ বাকি সবকিছুই স্বাভাবিক!ততক্ষণে অবশ্য আরও কয়েকজন ছাত্রী একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে যায়। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে অসুস্থ ছাত্রীদের গাড়িতে করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন ও স্যালাইন দেওয়া হয়। ৩-৪ জনকে অবশ্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে, বিকেলের মধ্যেই সকলেই সুস্থ হয়ে ওঠে। যদিও, ঘটনা ঘিরে সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় দ্রুত উত্তেজেনা ছড়িয়ে পড়ে। অভিভাবকরা দাবি করেন, বিদ্যালয়ের পানীয় জল খেয়েই অসুস্থ হয় ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ কারুর যুক্তিই মানতে চাননি তাঁরা। পরে বিকেল নাগাদ জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন, “ভয় বা আতঙ্ক (panic) থেকেই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে। সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago