Vidyasagar University

Vidyasagar University: জনজাতির উন্নয়নে মিউজিয়ামের ভূমিকা! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চা কেন্দ্রের বিশেষ বক্তৃতায় উঠে এল নানা তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: মিউজিয়াম বা সংগ্রহশালায় সাধারণত অতীতে ব্যবহৃত বস্তু সংগ্রহ তথা সংরক্ষণ করা হয়। কিন্তু, ভবিষ্যতের ক্ষেত্রেও মিউজিয়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চাকেন্দ্র ও মিউজিয়াম (সেন্টার ফর আদিবাসী স্টাডিস অ্যান্ড অ্যাডাল্ট) আয়োজিত ‘বিশেষ বক্তৃতা’-য় এই বিষয়েই আলোকপাত করা হল। বিভিন্ন জনজাতির উন্নয়নে মিউজিয়াম বা সংগ্রহশালার ভূমিকা কি, সেই বিষয়ে আলোচনা করেন জম্মু বিশ্ববিদ্যালয়ের (University of Jammu) সেন্টার ফর স্টাডিস ইন মিউজিওলজি-র অধ্যাপক ড. মলয় দে।

বিদ্যাসাগর রচিত আদিবাসী মিউজিয়াম (নিজস্ব চিত্র):

ড. দে ছবি সহযোগে অত্যন্ত প্রাঞ্জলভাবে দেখান যে, কিভাবে বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে একটি মিউজিয়াম অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষার উন্নয়নে সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারে। স্থানীয় হস্তশিল্প, স্থাপত্য, নাচগান, কাহিনি-কিংবদন্তী ও পরিবেশ-সংরক্ষণে মিউজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। উল্লেখ্য যে, এদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক দেবীদাস ঘোষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চাকেন্দ্র ও মিউজিয়ামের অধিকর্তা অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের নানান কর্মকান্ডের কথা এ প্রসঙ্গে তুলে ধরেন। অধ্যাপক দেবীদাস ঘোষ তাঁর ভাষণে বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে আরও এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। এই বিষয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তীর উৎসাহ ও ইতিবাচক ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন। নৃবিজ্ঞান (Anthropology) বিভাগের অধ্যাপক ড. শোভাঞ্জন সরকার সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চাকেন্দ্র ও মিউজিয়াম (নিজস্ব চিত্র):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago