Paschim Medinipur

Midnapore: মাত্র এক চুমুকেই সব শেষ! ‘বিষাক্ত’ মদ পান করে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু দুই বেয়াইয়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: আগের দিন রাতে মেলা গিয়ে একটি মদের বোতল কুড়িয়ে পেয়েছিলেন দুই বেয়াই। নতুন (সিল করা) বোতল নয়, তবে বেশ অনেকটাই মদ ছিল বলে পরিবারের দাবি। সেই বোতল নিয়ে সকালে দু’জনে মিলে খেতে বসেছিলেন। সবেমাত্র এক চুমুক করে দিয়েছিলেন। তাতেই গোটা শরীরে কাঁপুনি এসে প্রায় অচৈতন্য হয়ে যান দু’জনই। দ্রুত পরিবারের লোকজন তাঁদের নিয়ে যান স্থানীয় হাসপাতালে। হাসপাতালে পৌঁছনোর আগেই গাড়িতে মৃত্যু হয় একজনের। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় অপরজনের। বুধবার দুপুরের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে। ঘটনাটি ঘটে গড়বেতা থানার চন্দ্রকোনা রোড পুলিশ বীট হাউসের অধীন উড়াসাই গ্রামে। মৃত দু’জনের নাম হল যথাক্রমে গনেশ রুইদাস (ওরফে, বৈদ্যনাথ রুইদাস, বয়স ৫৬) এবং সন্তু রুইদাস (বয়স ৬২)। দুই বেয়াইকে মৃত ঘোষণা করা হয় চন্দ্রকোনা থানার অধীন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের তরফে। ময়নাতদন্তের জন্য তাঁদের দেহ পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলতে পারব, ঠিক কি কারণে মৃত্যু!” জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন, “আপনাদের মাধ্যমেই শুনলাম। খোঁজ নিয়ে দেখছি।”

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চাঞ্চল্য :

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, উড়াসাই গ্রামের বাসিন্দা লক্ষ্মণ রুইদাসের বাড়িতে একটি অনুষ্ঠান উপলক্ষে এসেছিলেন কেশপুর ব্লকের মুগবসান
এলাকার বাসিন্দা সন্তু রুইদাস এবং গড়বেতার বাসিন্দা গনেশ রুইদাস (বৈদ্যনাথ রুইদাস)। সন্তু এবং গনেশ আত্মীয়তার সম্পর্কে বেয়াই হন। অনুষ্ঠান শেষে দু’জনেরই আজ (বুধবার) বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, সকালে ওই কুড়িয়ে পাওয়া বোতল থেকে মদ্যপান করে দু’জনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনোর পরই চিকিৎসক সন্তু রুইদাসকে মৃত বলে ঘোষণা করে। গনেশ রুইদাসের চিকিৎসা শুরু হয়। তবে, কিছুক্ষণের মধ্যে তাঁরও মৃত্যু হয়! মৃত গনেশ রুইদাসের ছেলে সাহেব রুইদাস বলেন, “আমি বাড়িতে (গড়বেতাতে) ছিলাম। বাবা (গনেশ রুইদাস) অনুষ্ঠান উপলক্ষে বোনের বাড়ি (উড়াসাই গ্রামে) গিয়েছিল। তারপর সেখান থেকে গতকাল (মঙ্গলবার) রাতে মেলায় গিয়েছিল। শুনলাম, সেখানে একটি মদের বোতল কুড়িয়ে পেয়েছিল। বোতলটি সিল করা ছিল না। ওই বোতল থেকেই আজ দু’জনে মদ পান করে। এক চুমুক করে দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আনার পথেই একজনের (সন্তু রুইদাসের) মৃত্যু হয়। আমার বাবার (গনেশ রুইদাসের) মৃত্যু হয় চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই!” ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago