Paschim Medinipur

Midnapore: এলাকার রোমিওদের ফোন নম্বর না দেওয়ায় পায়ে ধরে ক্ষমা চাইতে হল ছাত্রীকে! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় ৩ জনকে শ্রীঘরে ঢোকাল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: এলাকার রোমিওদের ফোন নাম্বার দেয়নি। বরং রুখে দাঁড়িয়েছিল দশম শ্রেণীর ছাত্রীটি। তার পাশে দাঁড়িয়েছিল সহপাঠী বন্ধুবান্ধবরা। ফলস্বরূপ, ওই ছাত্রীকে পায়ে ধরে ক্ষমা চাইতে হয় রোমিওদের। আর সেই ভিডিও রেকর্ড করে, রীতিমতো এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। প্রতিবাদ করায় এক ছাত্রকে মারধরও করে এলাকার উচ্ছৃঙ্খল ওই যুবকরা! ঘটনার কথা কাউকে জানানো যাবে না, এমন হুমকিও দেওয়া হয় রোমিওদের তরফে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১নং ব্লকের বেলিয়াঘাটা এলাকার। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের দ্বারস্থ হয় স্কুল পড়ুয়াদের পরিবারের সদস্যরা। অভিযোগে পেয়েই তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার রাতেই তিন রোমিওকে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ।

ইভটিজিং (প্রতীকী ছবি):

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, দু’একদিন আগে টিউশন পড়ে বাড়ি ফিরছিল সদ্য ক্লাস টেনে ওঠা দুই ছাত্রী ও তিন ছাত্র। রাস্তায় তাদের আটকায় এলাকার বখাটে তিন যুবক। রাস্তা আটকে এক ছাত্রীর ফোন নম্বর চায় তারা। নম্বর না দিয়ে রুখে দাঁড়ানোয়, প্রতিবাদী ওই ছাত্রীকে পায়ে ধরতে বাধ্য করে বখাটে যুবকরা। বাধা দিতে গেলে সজোরে থাপ্পড় বসানো হয় তার এক সহপাঠীকে। শুধু তাই নয় পুরো ঘটনার ভিডিও রেকর্ড এবং এডিট করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হয় বুধবার সন্ধ্যা নাগাদ। এদিকে, সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই নির্যাতিত ছাত্রছাত্রীর পরিবারের লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় দাসপুর থানায় লিখিত অভিযোগ করেন। ভর সন্ধ্যায় রাস্তাঘাটে এই রোমিওদের উৎপাত বেড়েই চলেছে বলে অভিযোগ এলাকাবাসীদের। তাঁদের প্রশ্ন, “কিভাবে বাড়ির কোনো কাজে বা টিউশন পড়তে পাঠাবো ছেলেমেয়েদের?” এর পরই তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় অশোক ভুঁইয়া, দেবাশীষ মণ্ডল, বিজয় বেরা নামে তিন রোমিওকে! শুক্রবার তাদের ঘাটাল মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago