বিশ্ব বিজ্ঞানীদের তালিকায় মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক কুন্তল ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: বিজ্ঞান শিক্ষার প্রসার এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেদিনীপুর সিটি কলেজও। সমস্ত রকম সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে জগৎসভায় স্থান করে নিলেন জঙ্গলমহলের জেলার এই কলেজের একজন গবেষক অধ্যাপক। সম্প্রতি, প্রকাশিত বিশ্বের গবেষকদের তালিকায় স্থান করে নিলেন সদ্য চার বছরে পদার্পণ করা মহাবিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক কুন্তল ঘোষ। তাঁর এই কৃতিত্বে গর্বিত গোটা মহাবিদ্যালয়। খুশির হাওয়া মহাবিদ্যালয় জুড়ে।

বিশ্ব বিজ্ঞানীদের তালিকায় মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক কুন্তল ঘোষ :

প্রসঙ্গত, প্রতিবছরই বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে গবেষণা হয়, তার নিরিখে বিজ্ঞানীদের অবস্থান দেখা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন বিজ্ঞানী এই তালিকায় আছেন। এবার, বিশ্ববিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এর তালিকা অনুযায়ী দেখা গেল, কুন্তল বাবু সমগ্র এশিয়ার মধ্যে ৭৮১০৩ র‍্যাঙ্ক করেছেন এবং সারাদেশের মধ্যে ৭৫৬৩ র‍্যাঙ্কিংয়ে আছেন। এই তালিকা তৈরির ক্ষেত্রে, প্রকাশিত ও স্বীকৃত গবেষণাপত্রের নিরীখে বেছে নেওয়া হয়েছে অধ্যাপক কুন্তল ঘোষ’কে। তালিকা দেখে স্বভাবতই খুশি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-অধ্যাপক প্রদীপ ঘোষ। তিনি বলেন, “বিশ্বসেরা তালিকায় আমাদের মহাবিদ্যালয়ের একজন অধ্যাপক স্থান পেয়েছেন। এটি আমাদের কাছে খুবই গর্বের বিষয়।”

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago