Paschim Medinipur

Medinipur: অখণ্ড মেদিনীপুরের ৭২টি গ্রাম নিয়ে প্রকাশিত হল ‘মেদিনীপুরের গ্রামের কথা’-র ১৭তম খন্ড

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: ‘উপত্যকা’ দৈনিক পত্রিকার উদ্যোগে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ হিসেবে খ্যাত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনিতে প্রকাশিত হল “মেদিনীপুরের গ্রামের কথা- ১৭তম খন্ড”। প্রকাশ করেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। উপস্থিত ছিলেন পশ্চিম মেদনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, গড়বেতা (১)-র বিডিও রামজীবন হাঁসদা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রত ঘোষ, সমাজসেবী গোপাল সাহা, উপত্যকার সম্পাদক তাপস মাইতি, কবি ও শিক্ষিকা তনুশ্রী ভট্টাচার্য, কবি ও সমালোচক সিদ্ধার্থ সাঁতরা প্রমুখ। ‘মেদিনীপুরের গ্রামের কথা’-র এই ১৭তম খন্ডে অবিভক্ত মেদিনীপুরের ৭২টি গ্রামের কথা (বিবরণ) বর্ণিত হয়েছে ৫৪ জন লেখকের কলমে।

মেদিনীপুরের গ্রামের কথা প্রকাশ করলেন বিধায়ক:

বিজ্ঞাপন (Advertisement):

রবিবার শীতের দুপুরে পশ্চিম মেদিনীপুরের ঐতিহাসিক পর্যটনস্থল গনগনিতে এই প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হয়। মেদিনীপুরের সমাজ ও ইতিহাস চর্চার আলোকে এই বইয়ের গুরুত্ব তুলে ধরেন উদ্বোধক সহ উপস্থিত অতিথিবৃন্দ। মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ বিধায়ক সুজয় হাজরা তুলে ধরেন মেদিনীপুরের গর্বের ইতিহাস। তিনি বলেন, “শিক্ষা, দীক্ষা, মেধা ও ইতিহাস চর্চায় রাজধানী কলকাতার থেকেও কয়েক কদম এগিয়ে আমাদের এই মেদিনীপুর। আমার তো মনে হয়, কলকাতার মানুষজন মেদিনীপুরের লোকজনকে কিছুটা ঈর্ষার চোখেও দেখেন। যদিও, ধীরে ধীরে সেই পরিস্থিতির বদল হচ্ছে।” সুজয়ের সংযোজন, “আজ, সাঁওতালি ভাষা দিবসও। মেদিনীপুরের ইতিহাসে এই আদিম জনজাতির এক বিশেষ ভূমিকা রয়েছে। আজকের এই বিশেষ দিনে মেদিনীপুরের ইতিহাস চর্চার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বইটির ১৭তম খন্ড প্রকাশিত হলো। অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন গ্রাম সম্পর্কে বিস্তারিত জ্ঞানার্জনের ক্ষেত্রে গ্রামের কথার ১৭টি খন্ডই যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তা বলাই বাহুল্য।”

বিজ্ঞাপন (Advertisement):

সভাধিপতি প্রতিভা মাইতি বলেন, “মেদিনীপুরের ইতিহাসে এই ধরনের বইয়ের কোন বিকল্প হয় না! সেক্ষেত্রে আমরা হয়তো বিশেষ সহায়তার হাত বাড়িয়ে দিতে পারিনি! ভবিষ্যতে এই ধরনের কাজের ক্ষেত্রে আরও সাহায্য-সহযোগিতার প্রয়োজন।” বিডিও রামজীবন হাঁসদা এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রত ঘোষও “মেদিনীপুরের গ্রামের কথা” বইটির ভূয়সী প্রশংসা করেন। সমাজকর্মী গোপাল সাহা বলেন, “স্বাধীনতা সংগ্রাম থেকে ইতিহাস চর্চা মেদিনীপুর সবকিছুতেই এগিয়ে। আর সেই মেদিনীপুরের সমাজ, ইতিহাস, জীবনকথা তুলে ধরার ক্ষেত্রে ‘প্রয়াস উপত্যকা’ ধারাবাহিকভাবে যে কাজ করে চলেছে, তার প্রশংসা করতেই হয়। আমাদের বিধায়ক, সভাধিপতি সহ আমরা সকলেই তাঁদের পাশে আছি।”

জেলাপরিষদের সভাধিপতির হাতে মেদিনীপুরের গ্রামের কথা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago