Midnapore

Midnapore: মোহনপুর ব্রিজে স্টেট বাস-পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! আহতদের ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজে (দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে) স্টেট বাস ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! গুরুতর জখম পিকাপ ভ্যানের চালক। সামান্য জখম হয়েছেন পিকাপ ভ্যানের খালাসীও। দু’জনকেই উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, সোমবার রাত্রি সাড়ে ৯টা-১০টা নাগাদ মোহনপুর ব্রিজের ঠিক মাঝখানে এই দুর্ঘটনা ঘটার ফলে ঘন্টাখানেকের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা। দুমড়ে-মুচড়ে যাওয়া পিকাপ ভ্যানটিকে ক্রেনের সাহায্যে সরানো হয় ব্রিজের মাঝখান থেকে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকেও নিয়ে যায় পুলিশ। যদিও, বাসের চালক, খালাসী সহ যাত্রীরা সকলেই অক্ষত আছেন।

মোহনপুর ব্রিজে দুর্ঘটনা:

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, এদিন রাত্রি সাড়ে ৯টা নাগাদ খড়্গপুরের চৌরঙ্গীর দিক থেকে মেদিনীপুর শহরের দিকে আসছিল একটি দূরপাল্লার স্টেট বাস। অপরদিকে, তীব্র গতিতে মেদনীপুর শহর থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল পিকাপ ভ্যানটি। ব্রিজের উপর মুখোমুখি সংঘর্ষ ঘটে। পিকাপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনায় পিকাপ ভ্যানের চালক রক্তাক্ত ও জখম হন। সামান্য জখম হন খালাসীও। দু’জনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ওই পিকাপ ভ্যানের চালক পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ইন্দা এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago