Paschim Medinipur

আর ‘ভেজাল’ নয়, মেদিনীপুরের “সুফল বাংলা” তে সজীব ও বিশুদ্ধ খাদ্যদ্রব্য! হবে খড়্গপুর-সবং-ঘাটালেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: “খাদ্যদ্রব্যে ভেজাল রোধ করার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এজন্য নজরদারি দল সক্রিয় ভাবে কাজ করছে”, জেলা শহর মেদিনীপুরে ‘সুফল বাংলা’ বিপণী উদ্বোধন করতে এসে বললেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। মঙ্গলবার মেদিনীপুর শহরে রাজ্য সরকারের এই বিপনী উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এও জানান, “বিভিন্ন খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়ার যে প্রবনতা রয়েছে, তা আটকানোর জন্য সাধারণ মানুষকে সবার আগে সচেতন হতে হবে। শুধু একটা দপ্তর কখনোই তা বন্ধ করতে পারবে না!” প্রসঙ্গত, এই সুফল বাংলা বিপণী-তে কৃষকদের কাছ থেকে সংগৃহীত সজীব, সতেজ ও বিশুদ্ধ খাদ্যদ্রব্য সংগ্রহ করে তা ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা অবধি খোলা থাকবে এই বিপণী (স্টল)। জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন মঙ্গল পান্ডে সরণী-তে এই বিপণী’র উদ্বোধন হয়েছে।

“সুফল বাংলা”র উদ্বোধন :

উদ্বোধন মঞ্চে :

মেদিনীপুর শহরে “সুফল বাংলা” :

উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুরের প্রাণকেন্দ্র তথা জেলা সদর মেদিনীপুরে রাজ্য সরকারের “সুফল বাংলা” বিপণী’র উদ্বোধন উপলক্ষে কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলাশাসক ডঃ রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, শাসকদলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা প্রমুখ। কৃষিমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের সব শহরেই রাজ্য সরকারের “সুফল বাংলা বিপনী”-র স্টল খোলা হবে। তিনি বলেন, “প্রাথমিক ভাবে রাজ্যের মূল শহরগুলিতে এই স্টল খোলা হবে। ধীরে ধীরে সব শহরেই খোলা হবে।” তিনি এও জানান, “২ থেকে ৩ মাসের মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার উল্লেখযোগ্য এলাকাগুলিতে স্টলগুলি করা হবে। জেলার ঘাটাল, খড়্গপুর শহর, IIT এবং সবংয়ে এই স্টল করা হবে। এর ফলে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।” আগামী দিনে রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে সরষের তেল উৎপাদন করবে বলেও জানিয়েছেন তিনি। রাজ্য মন্ত্রীসভার জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া জানান, “রাজ্য সরকারের খাদ্য দপ্তর এবং পুলিশের এনফোর্সমেন্ট শাখা যৌথভাবে খাদ্যে ভেজাল রোধ করার জন্য অভিযান চালাচ্ছে। দুই দপ্তরের আধিকারিকরা ইতোমধ্যে বহু ভেজাল কারবারীকে ধরেছেন।”

জিনিসপত্রের দাম :

সুফল বাংলা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago