Medical Science

ভ্যাকসিন নেওয়ার কতদিন পর তৈরি হচ্ছে ‘অ্যান্টিবডি’, সমীক্ষা শুরু করছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: কোভিশিল্ড (Covishield) বা কোভাক্সিন (Covaxin), ভ্যাকসিন তো নিচ্ছেন; কিন্তু কতদিন পর শরীরে তৈরি হচ্ছে প্রতিরোধকারী অ্যান্টিবডি? এবার সেই সেরো-সমীক্ষা (Serosurveillance) ই শুরু হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। কলেজের মাইক্রোবায়োলজি (Microbiology) বিভাগের বিভাগীয় প্রধান (HOD) ডাঃ পার্থসারথি সতপথি’র নেতৃত্বে এই সমীক্ষা চালাবেন বিভাগীয় চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকদের একটি দল। এই দলের অন্যতম সদস্যা ডাঃ সায়ন্তনী দত্ত জানিয়েছেন, “দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করা ৮০০ জনের উপর এই সমীক্ষা করা হবে। দুটি ডোজ ভ্যাকসিন নেওয়ার পর অন্তত তিন মাস (৯০ দিন) হয়ে গেছে, এরকম ৮০০ জনকেই বেছে নেওয়া হচ্ছে।” স্বভাবতই, এই তালিকায় থাকছেন স্বাস্থ্যকর্মী ও প্রথম শ্রেণীর করোনা যোদ্ধারা। এও জানা গেছে, ৪০০ জন কোভিশিল্ড নেওয়া এবং ৪০০ জন কোভাক্সিন নেওয়া ব্যক্তিকে বেছে নেওয়া হবে। ফলে, কোন ভ্যাকসিন এর কার্যকারিতা বেশি, তাও উঠে আসবে এই সমীক্ষায়।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল :

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ পার্থসারথি সতপথি এও জানিয়েছেন, “৮০০ জন (প্রয়োজন হলে ৯০০ জন) এর নমুনা আমরা পাঠিয়ে দেব ‘ভুবনেশ্বর ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স’ (Bhubaneswar Institute of Life Science) এ। ৮০০ জনের তালিকায় একদিকে যেমন থাকবে সুস্থ-সবল ব্যক্তিরা, তেমনই থাকবেন বিভিন্ন কো-মর্বিডিটিস থাকা ব্যক্তিরাও।” স্বভাবতই, কাদের শরীরে করোনা ভ্যাকসিন কিভাবে কাজ করছে, তৃতীয় ঢেউয়ের আগে এই সম্বন্ধে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেরো-সমীক্ষায়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “গত বছরও (২০২০) এই সময়ে ডাঃ‌ সতপথি এবং জেলার তৎকালীন উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গীর নেতৃত্বে একটি সেরোসার্ভিলেন্স করা হয়েছিল। সংক্রমিত এলাকায়, কত শতাংশ মানুষের শরীরে নিজেদের অজান্তেই করোনা ভাইরাস প্রবেশ করেছিল, সেই বিষয়ে করা হয়েছিল সেরো-সমীক্ষা। গড়ে ৪-৫ শতাংশ এসেছিল সেই রেজাল্ট। সারা রাজ্য তথা দেশে প্রশংসিত হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের সেই উদ্যোগ।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago