Paschim Medinipur

Medinipur: ভোটের আগের দিনই পশ্চিম মেদিনীপুরের নাকা চেকিং পয়েন্টে প্রাইভেট কার থেকে উদ্ধার প্রায় ২৪ লক্ষ টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে: রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর সহ জঙ্গলমহল (ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া) ও পূর্ব মেদিনীপুরের (তমলুক, কাঁথি) মোট ৮টি আসনে নির্বাচন আগামীকাল (২৫ মে)। আর, তার ঠিক আগের দিনই, আজ (২৪ মে) পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খুকুড়দহ নাকা চেকিং পয়েন্টে একটি প্রাইভেট কার থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকাল ১০টা নাগাদ একটি লাল রঙের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করে ঘাটাল মহকুমা পুলিশ। ওই গাড়িতে দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা ছিলেন। একটি ব্যাগে করে তিনি ওই টাকা দাসপুরে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয় টাকা :

উল্লেখ্য যে, শুক্রবার সকালে রাজ্য সড়কের উপর খুকুড়দহের ওই নাকা চেকিং পয়েন্টে SDPO অনিমেষ সিংহ রায়ের নেতৃত্বে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ছিলেন সিআই বিশ্বজিৎ মণ্ডল, দাসপুর থানার আইসি অঞ্জনি তেওয়ারি সহ অন্যান্য অধিকারিকরাও। তাঁদের কাছে খবর আসে একটি লাল ওয়াগনর গাড়িতে করে কয়েক লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই, ওই গাড়িটি খুকুড়দহ নাকা চেকিং পয়েন্টে পৌঁছতেই তল্লাশি চালানো হয়। চালকের পাশের আসনেই একাধিক ৫০০ টাকার নোটের বান্ডিল ভর্তি একটি সাদা ব্যাগ নিয়ে বসেছিলেন স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বেরা। পুলিশ ওই টাকা উদ্ধার করে। টাকার পরিমাণ প্রায় ২৪ লক্ষ বলে প্রাথমিকভাবে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই টাকার হিসেব বা বৈধ নথিপত্র দেখাতে পারেননি প্রশান্ত। তাই, মহকুমা পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। গাড়ির ড্রাইভার বা চালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে তাঁরা আসছিলেন। গন্তব্য ছিল দাসপুর। আর, দাসপুর ঢোকার ঠিক আগেই পুলিশের জালে পড়ে যান তাঁরা!

SDPO-র নেতৃত্বে চলে অভিযান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago