Paschim Medinipur

Medinipur: ভোটারদের খাওয়ানো হল মুড়ি, দলের কর্মীদের খতে হল CRPF-র লাঠির বাড়ি! পশ্চিম মেদিনীপুরের সেই বুথেই ‘সবুজ’ আবির খেললেন মিতালি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে। দিনের শেষে প্রায় ৭৭ শতাংশ (৭৬.৯) ভোট পড়েছে বলেও জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে। যদিও, সোমবার (২০ মে) সকাল ১১টা থেকে এই আরামবাগ লোকসভার অধীন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার পিয়ারডাঙা ১১৯ ও ১২০ নম্বর বুথ ছিল খবরের শিরোনামে। কখনও ভোট-ফেরত জনতাকে (ভোটারদের) মুড়ি খাইয়ে আবার কখনও CRPF-র লাঠির বাড়ি খেয়ে এই এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেন দিনভর! আবার, ভোটের শেষ লগ্নে ওই এলাকাতে গিয়েই সবুজ আবির খেললেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ! ভোট ‘ঠিকঠাক’ করানো কর্মী-সমর্থকদের কপালে সবুজ আবিরের টিকা পরিয়ে দেন তিনি।

গন্ডগোল করতে এসে থাপ্পড় খেলেন এক কর্মী:

প্রসঙ্গত, সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসেরই আধিপত্য। সিপিআইএম-বিজেপি থাকলেও, জোড়াফুলের দাপটের কাছে ফিকে! এই এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ থাকায় প্রচুর পরিমাণে CRPF-র পুরুষ ও মহিলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে, শেষ পর্যন্ত আরামবাগ লোকসভার অধীন একমাত্র এই পিয়ারডাঙা এলাকাই খবরের শিরোনামে চলে এলো! CRPF-র তরফে লাঠি চার্জও করা হলো। বিতর্কিত প্রথম ঘটনাটি ঘটে, ১২০ নম্বর বুথ সংলগ্ন এলাকায়। বুথ থেকে কিছুটা দূরেই তৃণমূল কর্মী সমর্থকদের উদ্যোগে ভোটারদের জন্য চপ-মুড়ির ব্যবস্থা করা হয়। ভোট দিয়ে যাওয়ার পথে ভোটাররা মুড়ি-চপের প্যাকেট নিয়ে ফিরছিলেন! শাসকদলের স্থানীয় এক নেতা শেখ বাদল ইশাক ‘গর্বের সাথে’ বলেন, শুধু তৃণমূল নয়, সব দলের ভোটারদের জন্যই মুড়ির ব্যবস্থা করা হয়েছিল! এই ইশাকের বিরুদ্ধেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে।

thebengalpost.net

অন্যদিকে, সকাল ১১টা নাগাদ পিয়ারডাঙ্গা ১১৯ নম্বর বুথে উত্তেজনা সৃষ্টি হলে, সিআরপিএফ-কে লাঠিচার্জ করতে হয়। শাসকদলের কর্মী-সমর্থকদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের বিজেপি-তে ভোট দেওয়ার জন্য চাপ দেয়। তাঁরা এর প্রতিবাদ করেন বলেই সিআরপিএফ লাঠিচার্জ করে। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, তৃণমূলের তরফে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল এবং বুথ জ্যাম ও রিগিং করার চেষ্টা চলছিল। সিআরপিএফ বাহিনী তা রুখে দিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলা হলে, তাঁরা জানান, এক যুবক দু’বার ভোট দিতে এসেছিল। তার তথ্য যাচাই করতেই ধরা পড়ে যায়! এরপরই, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সিআরপিএফ বাহিনীকে অল্প লাঠিচার্জ করতে হয়। তবে, দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়। বিকেলে ওই বুথে গিয়েই আবির খেলেন তৃণমূল প্রার্থী।

উত্তেজনা এলাকায়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago