Police Administration

Paschim Medinipur: জেলায় নির্বাচনের ৫ দিন আগে পশ্চিম মেদিনীপুরের SP-কে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: পশ্চিম মেদিনীপুর জেলার দু’টি লোকসভা আসনে (মেদিনীপুর ও ঘাটাল) নির্বাচন আগামী ২৫ মে। তার ঠিক ৫ দিন আগেই জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার-কে বদলির নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission of India)। সোমবার (২০ মে) সন্ধ্যায় জারি করা নির্দেশিকা অনুযায়ী, নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (SP, Paschim Medinipur) IPS ধৃতিমান সরকার-কে অবিলম্বে (immediate effect) নির্বাচনের সঙ্গে যুক্ত নয় (non-election related post) এমন কোনও পদে ‘বদলি‘ করতে হবে।

ধৃতিমান সরকার (ফাইল ছবি):

একইসঙ্গে, ওই নির্দেশিকাতে এও বলা হয়েছে, ধৃতিমান সরকারের বদলি হিসেবে ৩ জন দক্ষ (বা, উপযুক্ত/eligible) আইপিএস (IPS) অফিসারের নাম মঙ্গলবার সকাল ১১টার মধ্যে নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে হবে। তাঁদের মধ্যেই ১ জনকে বেছে নেওয়া হবে পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে। রাজনৈতিক মহলের মতে, রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের সাহাচকের একটি হোটেলে হঠাৎই হানা দিয়ে বিজেপি দলের ৩১ লক্ষ টাকা উদ্ধার করার ঘটনারই রেশ হল এই বদলির নির্দেশিকা! ইতিমধ্যে, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে (টুইটারে) তোপ দেখেছেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে! প্রশ্ন তুলেছেন কমিশনের নিরপেক্ষতা নিয়েও। তাঁর দাবি, খড়্গপুরের হোটেল থেকে বিজেপি-র টাকা উদ্ধারের ‘পুরস্কার’ (শাস্তি) দেওয়া হল SP-কে!

উল্লেখ্য যে, ২০২৩ সালের ৯ মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তরুণ আইপিএস অফিসার ধৃতিমান সরকার। বিজেপি তথা শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষের তরফে প্রথম থেকেই অভিযোগ করা হয়েছে, ধৃতিমান তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ! এবার, নির্বাচন কমিশন তাঁকে (ধৃতিমান সরকারকে) বদলির নির্দেশ দেওয়ার সাথে সাথে সেই অভিষেক-ই প্রথম গর্জে ওঠেন সমাজমাধ্যমে!

২০২৩ সালে দুর্গাপুজোর সময়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago