Paschim Medinipur

Paschim Medinipur: “টাকা মাটির নীচে লুকালেও খুঁড়ে বের করব!” পশ্চিম মেদিনীপুর থেকে হুঁশিয়ারি শুভেন্দু’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: “কাটমানি নিয়ে শস্য বীমার ইন্সুরেন্সের বরাত দেওয়া হয়েছে বাজাজ বলে একটা কোম্পানিকে। প্রিমিয়ামের ফিফটি পার্সেন্টের বেশি টাকা পৌঁছে যায় ভাইপোর বাড়িতে!” পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিজেপি কিষান মোর্চার আলু বীজ বন্টন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের একবার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে চড়া সুরে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, আদালতের চাপে রাজ্য জুড়ে ফের নতুন উদ্যমে শুরু হওয়া সিবিআই-ইডি তল্লাশি প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “টাকা লুকাবেন কোথায়? টাকা মাটির নিচে রাখলেও খুঁড়ে বের করব!”

আলু বীজ বন্টন:

উল্লেখ্য যে, এদিনের সভা থেকে প্রায় ১৫ কুইন্টাল আলু বীজ বন্টন করা ছাড়াও শুভেন্দু দাবি তোলেন, ক্ষতিগ্রস্ত আলু চাষীদের কৃষিঋণ মুকুব করতে হবে। যে সমস্ত কৃষকরা আত্মহত্যা করেছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “যেখানে কৃষকরা চোখের জল ফেলছে চাষের ক্ষতিতে; সেখানে বিয়ে বাড়িতে উত্তরবঙ্গে গিয়ে আনন্দ করছে মুখ্যমন্ত্রী!” তাঁর মতে, “ঘূর্ণিঝড় তামিলনাড়ু থেকে মমতা ব্যানার্জি নিজের কাঁধে করে নিয়ে এসেছেন সেটা আমি বলছি না! কিন্তু, আগে থেকে মাইকিং করে কৃষকদের সতর্ক করা উচিত ছিল। এই সরকার তা করেনি।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িতে ২১৫ জন বিজেপি কর্মীর রক্ত লেগে আছে বলেও এদিন কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago