Kharagpur

Kharagpur: খোদ পৌরপ্রধানের সই জাল করে শহরবাসীর সঙ্গে প্রতারণা! গ্রেফতার খড়্গপুরের পৌরকর্মী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: এ যেন বাঘের ঘরেই ঘোগের বাসা! খোদ পৌরপ্রধান সহ বিভিন্ন কাউন্সিলরদের সই জাল করে বছরের পর বছর ধরে পৌরসভার বাসিন্দাদের সঙ্গে প্রতারণার অভিযোগ এক পৌরকর্মীর বিরুদ্ধে। তবে, শেষ রক্ষা হলো না! হাতেনাতে ধরা পড়ে এবার ‘শ্রীঘরে’ যেতে হলো শিবু চৌধুরী নামে বছর ৫০-র ওই প্রতারককে! খড়্গপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলরদের তৎপরতায় তাকে হাতেনাতে পাকড়াও করে বুধবার খড়্গপুর টাউন থানার পুলিশের হাতে তুলে দেন বর্তমান পৌরপ্রধান কল্যাণী ঘোষ।

গ্রেফতার:

প্রসঙ্গত, বর্তমান পৌরপ্রধান কল্যাণী ঘোষের সই জাল করে সাবমার্সিবলের বোরিং- এর পারমিশনের জন্য বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার চুক্তিভিত্তিক কর্মী শিবু চৌধুরীর বিরুদ্ধে। শিবু-র বাড়ি খড়্গপুর শহরের ৯-নং ওয়ার্ডে। ইতিমধ্যে, তার কাছ থেকে জাল রসিদ সহ বিভিন্ন প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছেন খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ। প্রাথমিক জেরায় নিজের অপরাধের কথা শিবু স্বীকার করেছে বলেও জানিয়েছেন চেয়ারম্যান। অভিযোগ, পৌরপ্রধান ছাড়াও প্রাক্তন উপ-পৌরপ্রধান শেখ হানিফ সহ আরো বেশ কিছু কাউন্সিলরের সই-ও সে জাল করে টাকা তুলেছে। দীর্ঘদিন ধরেই সে এই কাজ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ পৌরসভার বেশ কিছু কাউন্সিলরের। বুধবার সন্ধ্যায় পৌরপ্রধান কল্যাণী ঘোষ জানিয়েছেন, “ইতিমধ্যে ৫-৬টি জাল সই সহ ভুয়ো রসিদ আমরা উদ্ধার করেছি। তবে, আমাদের বিশ্বাস ওর কাছে এরকম জাল রশিদ আরো অনেক আছে। এর আগেও দু’বার এরকম কাজ করে ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছিল বলে শুনেছি। আমাদের মনে হচ্ছে ওর সঙ্গে আরো কেউ কেউ যুক্ত থাকতে পারে। নাহলে ওর এত সাহস হতোনা! সেটা পুলিশ তদন্ত করে দেখবে”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago