Recent

Paschim Medinipur: ICDS সেন্টারের খিচুড়িতে টিকটিকি! শিশু ও বড়রা সহ অসুস্থ অন্তত ৩০, পশ্চিম মেদিনীপুরের ঘটনায় তৎপর প্রশাসন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি! আর সেই খিচুড়ি খেয়ে প্রায় ২১ জন শিশু সহ অন্তত ৩০-৩৫ জন অসুস্থ হলেন। তাদের হাসপাতালেও ভর্তি হতে হয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১নং ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোড়পুর এলাকায়। শুক্রবার জেলা প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, শিশুরা সহ প্রায় সকলেই এখন সুস্থ হয়ে উঠেছেন। তবে, কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা স্বাস্থ্য দফতর।

অসুস্থদের ভিড় হাসপাতালে:

এলাকাবাসীদের অভিযোগ, লোড়পুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও খিচুড়ি রান্না হয়েছিল। সেই খিচুড়ি টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার সময় এক অভিভাবক খিচুড়িতে একটি বড় এবং সিদ্ধ হয়ে যাওয়া টিকটিকি দেখতে পান! দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা যায়, সেই খিচুড়ি খেয়েছিলন অনেক শিশু এবং তাদের অভিভাবকরা। কয়েকজনের বমিও শুরু হয় বলে খবর ছড়ায়। এরপরই নড়ে চড়ে বসে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। দ্রুততার সঙ্গে ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় খিচুড়ি খাওয়া শিশু সহ অসুস্থ অভিভাবকদের। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস। ছিলেন BMOH নিরঞ্জন কুঁতিও। এছাড়াও, রামজীবনপুর ফাঁড়ির আইসি রাজকুমার দাস, ক্ষীরপাই ফাঁড়ির আইসি গোবর্ধন সাহু সহ প্রশাসনিক আধিকারিকরা সমস্ত রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন।

ক্ষীরপাই হাসপাতালের বিএমওএইচ (BMOH) নিরঞ্জন কুঁতি জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের যে খাবার দেওয়া হয়েছিল তাতে টিকটিকি বা কিছু একটা পড়ে গিয়েছিল বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বেশ কয়েকজন বমি করে। তবে, চিকিৎসার পর তারা প্রায় সকলেই সুস্থ হয়ে উঠেছেন। বমির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পূর্ণিমা মন্ডলের দাবি, “প্রত্যেকেই টিফিন বন্ধ করে খিচুড়ি নিয়ে গিয়েছিল। বাড়িতেও টিকটিকি পড়তে পারে।” বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস জানান, সবাই সুস্থ আছে। তবে, পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যে রাখা হয়েছে। গোটা ঘটনায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধেই সমস্ত দায় চাপিয়ে, কর্তব্যে অবহেলার অভিযোগ তুলেছেন অভিভাবকরা।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago