Paschim Medinipur

West Midnapore: ভেঙে পড়ল ছাদের একাংশ! বড় বিপদ থেকে রক্ষা পেল পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন:সোমবার ভর সন্ধ্যায় মারাত্মক ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামীণ হাসপাতালে। ভেঙে পড়ল কাঠের বিম সমেত ফলস সিলিং। আহত এক শিশু সহ প্রায় ছয়-সাত জন। তবে, শিশু ছাড়া বাকিদের আঘাত সামান্য বলে জানা গেছে। এই মুহূর্তে শিশুটির অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন গড়বেতা ১ নং এর বিডিও ওয়াসিম রেজা। ঘটনায় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর যথেষ্ট তৎপর হয়েছে। তবে, স্থানীয় সমাজকর্মী থেকে সাধারণ মানুষ একটাই দাবি করছেন, গড়বেতা গ্রামীণ হাসপাতালের বেহাল পরিকাঠামো অবিলম্বে ঠিক করা হোক।

ভেঙে পড়ল ফলস সিলিং:

জানা যায়, সোমবার সন্ধ্যা নাগাদ হাসপাতালের ওই ওয়ার্ডে প্রায় পঁচিশ জনের মতো ছিলেন। হঠাৎই ভেঙে পড়ে সিলিং সমেত কাঠের একাংশ। তাতেই, আহত হয় এক শিশু। আঘাত পান আরও ৫-৬ জন। শিশুটির দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা করা হয় বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সঞ্চিতা কর্মকার। বিডিও ওয়াসিম রেজা এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র-ও জানান, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। তবে, সকলেই মানছেন হতে পারত বড় বিপদ! অনেকেই বেহাল পরিকাঠামো নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল তুলছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago