Passed Away

Cyclist: মাত্র ১১ মাস আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লড়াইয়ে নেমেছিলেন! চলে গেলেন সবংয়ের বিস্ময় সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: পাত্র ৫২ বছর বয়সেই প্রয়াত হলেন সবং তথা মেদিনীপুরের ‘বিস্ময় সাইক্লিস্ট’ দেবেন্দ্রনাথ বেরা (D. N. Bera)। মঙ্গলবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিজের ‘বিস্ময় সাইকেল’ নিয়ে বিশ্ব ভ্রমণকারী দেবেন (দেবেন্দ্রনাথ বেরা) মাত্র ১১ মাস আগে (২০২২ এর ৯ জানুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (Guinness World Records) লড়াইতে সামিল হয়েছিলেন। ব্রেক, চেন, সিট- বিহীন সাইকেল হাতে করে চালিয়ে ৩ ঘন্টা ৩ মিনিটে (১৮৩ মিনিটে) ‘রেকর্ড’ ৩৩.৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। সকলের প্রিয় সেই বিস্ময় সাইক্লিস্ট দেবেন্দ্রনাথের খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে মাত্র ২ মাস আগে! সব লড়াইতে জিতলেও, জীবন-যুদ্ধের এই লড়াইতে হেরে গেলেন সাইক্লিস্ট ডি. এন. বেরা। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সবং সহ গোটা মেদিনীপুর!

চলতি বছরের ৯ জানুয়ারি (২০২২)’র ছবি :

প্রসঙ্গত উল্লেখ্য, জন্মস্থান সবংয়ের নওগাঁ ২ নং গ্রাম পঞ্চায়েতের বড়সাহড়া গ্রামে হলেও, অকৃতদার (অবিবাহিত) দেবেন স্থায়ীভাবে বসবাস করতেন পার্শ্ববর্তী সারতা ৫ নং গ্রাম পঞ্চায়েতের সাতসাই গ্রামে, নিজের মামাবাড়িতে। ছোটো থেকেই সাইকেল নিয়ে নানা কারিকুরি করা বা খেলা দেখানো তাঁর শখ ছিল। পরবর্তী সময়ে, এই শখ বা নেশাকেই নিজের পেশা করে নিলেন। সাইকেল খেলা দেখিয়ে, বুকের উপর দিয়ে ট্রাক চালিয়ে, চুল দিয়ে বেঁধে ট্রাক ট্রেনে প্রভৃতি করেই রুজি রোজগার হয়। তবে, এর মাঝেই রেকর্ড গড়ার লক্ষ্যে দু’দুবার দেশ ভ্রমণ করেছেন অদ্ভুত এই সাইকেল নিয়ে। তবে, অন্যান্য নানা পুরস্কার ও সম্মান জুটলেও, অধরা থেকে গিয়েছিল’গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’। সেই লক্ষ্যেই, চলতি বছরের (২০২২) ৯ জানুয়ারি বছর ৫২’র দেবেন তাঁর অদ্ভুত সাইকেল নিয়ে ৩ ঘন্টা ৩ মিনিটে ৩৩.৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন! তৎকালীন মন্ত্রী তথা ডেবরার বিধায়ক হুমায়ূন কবীর ও পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে নিজের লক্ষ্য পূরণ করেছিলেন দেবেন্দ্রনাথ। সেই লড়াইয়ের ফলাফল জানার আগেই অর্থাৎ গিনেস বুকে নাম ওঠার আগেই পরলোকে পাড়ি দিলেন সবং-ডেবরা-পিংলা’র আট থেকে আশি, সকলের প্রিয় দেবেন দা!

চলে গেলেন সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago