Police Administration

Paschim Medinipur: বমি করার ‘অভিনয়’ করেই দে দৌড়! পুলিশি-হেফাজত থেকে পালিয়ে গেল পকসো মামলায় ধৃত পশ্চিম মেদিনীপুরের ‘গুণধর’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: বমি করার ‘অভিনয়’ করে পুলিশি-হেফাজত থেকে পালিয়ে গেল পকসো মামলায় ধৃত এক অভিযুক্ত! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার। জানা গিয়েছে, কয়েকদিন আগে আনন্দপুর থানার একটি গ্রামের এক নাবালিকা-কে যৌন নির্যাতন করার অভিযোগে পুলিশ রাহুল সিং নামে এক যুবককে আনন্দপুর থানার শোলডিহা অঞ্চলের শ্যামচাঁদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে মেদিনীপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। তারপর বিকেল নাগাদ গাড়িতে ধৃতকে চাপিয়ে থানায় ফিরছিলেন ঘটনার আইও সহ আনন্দপুর থানার পুলিশ কর্মীরা। এরপর রাস্তায় একটি হোটেলে খেতে নামেন তাঁরা। নামানো হয় অভিযুক্ত রাহুল সিং-কেও। হোটেলে খেতে বসে বমি করার ভান করে বাইরে বেরিয়ে, দৌড় লাগায় গুণধর!

অভিযুক্ত রাহুল সিং (ফাইল চিত্র):

সূত্রের খবর, খেতে খেতে বমির ভান করে পকসো মামলায় ধৃত রাহুল সিং। এরপর, খাবার ছেড়ে বমি করার জন্য ড্রেনের ধারে গিয়ে বসে পড়ে। তারপর, বমি করার জন্য দু-চারবার জোরে আওয়াজ করতে থাকে! এরপরই সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায়। রবিবার বিকেল থেকে সোমবার সন্ধ্যে পর্যন্ত পলাতকের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে, পলাতকের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে জেলা পুলিশের তরফে! জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “পলাতকের খোঁজে তল্লাশি চলছে।” (আপডেট: মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আনন্দপুর থানা সূত্রে জানা গেছে, পলাতক ওই অভিযুক্তকে শ্যামচাঁদপুর গ্রাম থেকেই আজ সকালে পাকড়াও করেছে পুলিশ। পুনরায় তাকে আজ কোর্টে তোলা হবে বলেও জানা গেছে।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago