Police Administration

গতকালের পর আজ ফের শহর মেদিনীপুরে অভিযান পুলিশের! আটক ৩৪, গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত ৩৫ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ-প্রশাসন। গতকালের পর আজ (১১ জুলাই) ফের জেলা শহর মেদিনীপুরে রাত্রি ৯ টার পর অভিযান চালালো কোতোয়ালী থানার পুলিশ। মেদিনীপুর কলেজ মাঠ সহ শহরের বিভিন্ন রাস্তা ও মোড়ে অকারণে আড্ডা দেওয়া ৩৪ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে কোতোয়ালী থানায়। বেশিরভাগ জনকেই গ্রেপ্তার করা হতে পারে বলে সূত্রের খবর। তবে, যারা উপযুক্ত কারণ দেখাতে পারবেন, তাদের হয়তো ছেড়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, রাতে যারা শহরে হাঁটাহাঁটি করেন, তাদেরও ৯ টার মধ্যে তা শেষ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, আগামী ১৫ ই জুলাই পর্যন্ত রাত্রি ৯ টার পর ‘নাইট কারফিউ’ জারি আছে রাজ্য জুড়ে। জরুরি কারণ ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ করা হয়েছে। সেই সূত্র ধরে গতকাল, শনিবার মেদিনীপুর শহরে ৪৮ জনকে আটক ও পরে গ্রেফতার করা হয়েছিল। আজ, রবিবার ফের ৩৪ জনকে আটক করা হয়েছে এখনও পর্যন্ত।

কলেজ মাঠ :

অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৫ জন। জেলা স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী, আরটিপিসিআর টেস্টে ১১ জন, অ্যান্টিজেন টেস্টে ১৭ জন ও ট্রুন্যাটে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে, সর্বাধিক করোনা আক্রান্ত বেলদা ও নারায়ণগড় এলাকায়, ৯ জন। এছাড়াও, মেদিনীপুর শহরে ৬ জন (বিধাননগর, রবীন্দ্র নগর, পাটনা বাজার, হবিবপুর, পুলিশ লাইন, কোতোয়ালী); খড়্গপুর শহরে ৩ জন (রেল, সালুয়া, মালঞ্চ) এবং ঘাটাল মহকুমায় ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অপরদিকে, দাঁতনে ৩ জন, গড়বেতায় ৩ জন এবং কেশপুর, কেশিয়াড়ি, সবং, পিংলা, ডেবরা ও শালবনীতে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।

রাজাবাজার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago