Police Administration

Cyber Crime: সাইবার প্রতারণার বিষয়ে সতর্ক থাকুন! পশ্চিম মেদিনীপুরে সচেতনতার বার্তা সাইবার থানা ও প্রশাসনের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: “সাইবার প্রতারকরা ফাঁদ পেতে বসে আছে! ব্যাঙ্কিং প্রতারণা থেকে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট কিংবা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে যৌন প্রতারণা। প্রতিমুহূর্তে সতর্ক থাকুন। পুরুষ মহিলা, যুবক যুবতী, ডাক্তার শিক্ষক, নেতা মন্ত্রী- যে কেউ যেকোনো মুহূর্তে প্রতারিত হতে পারেন। তাই, সতর্ক থাকুন। ফাঁদে পা দেবেন না! অপরিচিত জনের ভিডিও কল বা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না। প্রয়োজনে সাইবার থানা বা পুলিশ প্রশাসনের সাহায্য নিন।” শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সাইবার থানা ও ঘাটাল মহকুমা পুলিশ প্রশাসনের তরফ থেকে এরকমই বার্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একটি বেসরকারি সংস্থা তাঁদের গবেষণায় উল্লেখ করেছে, কিভাবে পশ্চিম মেদিনীপুরের যুবতীরা ব্ল্যাকমেইলিং বা প্রতারণার শিকার হচ্ছে সাইবার ক্রাইম (Cyber Crime) এর মাধ্যমে। অন্যদিকে, ডাক্তার, উকিল, শিক্ষক, নেতা, মন্ত্রী থেকে প্রায় সকলেই ভুয়ো সমাজমাধ্যম অ্যাকাউন্টের দ্বারা প্রতারিত হচ্ছেন। এইসব কারনেই একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন।

সচেতনতামূলক অনুষ্ঠান :

শনিবার, সরস্বতী পূজার দিন সাইবার প্রতারণার বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সাইবার থানা ও ঘাটাল থানা যৌথভাবে। জানা যায়, মানুষ বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। সাইবার প্রতারণা রুখতে, বিভিন্ন সাইবার প্রতারণার বিষয়ে মানুষকে সচেতন করতে তাই ঘাটাল থানার উদ্যোগে এই সচেতনতার প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, এস আই কৌশিক সেন, সাইবার ক্রাইম বিশেষজ্ঞ নিলেন্দু দাস ও চন্দন সামন্ত, এস বি আই সদস্য অনুপ মনি। এই অনুষ্ঠান থেকে সাইবার প্রতারণার বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago