Accident

Accident: সরস্বতী পুজোর দিনই মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পশ্চিম মেদিনীপুরে, আহত একাধিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি:বন্ধুকে বাইকে চাপিয়ে ঠাকুর দেখতেই বেরিয়েছিলেন হয়তো। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ওই যুবকের! আহত বাইকে থাকা অপর যুবকও। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার কোতাইগড় এলাকার। শনিবার নারায়ণগড় থানার কোতাইগড় থেকে বড়কলঙ্কাই এর মাঝে মকরামপুর-তেমাথানি রাস্তায় একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয় মোটরবাইকের। মোটরবাইকের চালক সৌরভ জানা নামে বছর ২০’র যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয় বাইকের পেছনে থাকা তার বন্ধু তথা আরেক যুবক। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে মেডিক্যাল কলেজে পাঠানো হয়! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

যুবকের মৃত্যু:

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার কোতাইগড়ের কাছে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যানের পেছনে দ্রুত গতিতে আসা মোটরবাইকটি ধাক্কা মারে! ঘটনাস্থলেই বাইক চালক সৌরভ জানা’র মৃত্যু হয়। গুরুতর আহত হয় অপর যুবক। তাঁকে স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ। জানা গেছে, বাইকের গতি এতটাই তীব্র ছিল, মাথায় হেলমেট থাকলেও শেষ রক্ষা হয়নি! বাইক চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অপরদিকে, শনিবার সরস্বতী পূজার আনন্দ করতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় জখম হল দুই বাইক আরোহী। আহত দুই বাইক আরোহীকে বেলদা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। জানা গেছে বেলদার দেউলী এলাকা থেকে দুই যুবক মোটর বাইকে করে সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছিল কেশিয়াড়ির দিকে। পাঁচিয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ওই দুই বাইক আরোহী। তাঁদের উদ্ধার করে স্থানীয়রা বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

আহত দুই বাইক আরোহী:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago