Police Administration

যত্রতত্র বাইক দাঁড় করিয়ে দেদার আড্ডা! মেদিনীপুর শহরের কলেজ রোড নিমেষে ফাঁকা করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: মেদিনীপুর শহরের ব্যস্ততম রাস্তা গুলির মধ্যে অন্যতম পঞ্চুরচক-কলেজ রোড রাস্তাটি। সন্ধ্যার পর সেই কলেজ রোড আরো জমজমাট হয়ে ওঠে! সেই রাস্তার দু’ধারেই যততত্র রাখা বাইক। কোথাও আবার চার চাকা গাড়িও! সোমবার সন্ধ্যায় কোতোয়ালী থানার পুলিশ অভিযান চালিয়ে সেই সমস্ত গাড়িগুলি সরিয়ে দিল। সেই সঙ্গে গাড়ির মালিকদের দেওয়া হলো কড়া সতর্কবার্তা। নিমেষে যানজট-মুক্ত হল ব্যস্ততম কলেজ মোড় ও রাস্তা।

কলেজ রোডে অভিযান :

উল্লেখ্য যে, এল আই সি’র চক থেকে গোলকুঁয়াচক অবধি যাওয়ার এই কলেজ রোড নিঃসন্দেহে শহরের ব্যস্ততম রাস্তা। কারণ, এই রাস্তা দিয়েই একদিকে কোতোয়ালি থানা অন্যদিকে বটতলাচক-ও যেতে হয়। আবার, গোলকুঁয়াচক থেকে ধর্মা হয়ে ৬০ নং জাতীয় সড়কেও যাওয়া যায়। স্বভাবতই, প্রচুর প্রচুর গাড়ি সব সময় যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এমনকি জেলার পুলিশ আধিকারিকদের কোতোয়ালী থানায় যাওয়া-আসা কিংবা অ্যাম্বুল্যান্সের যাতায়াত তো আছেই। অন্যদিকে, এই কলেজ মোড়েই মনীষীদের মূর্তি ঘিরে যে সৌন্দর্যায়ন হয়েছে, তার সামনে এবং উল্টোদিকের বিভিন্ন ফাস্টফুড সেন্টারের সামনে সারি দিয়ে দাড় করিয়ে রাখা হয় বাইক। কলেজিয়েট স্কুলের সামনে অনেক সময় প্রাইভেট কার-ও দাঁড় করিয়ে রাখা হয়! চলে আড্ডা, গল্পগুজব! ফলে তৈরি হয় যানজট। অনেক সময় অ্যাম্বুলেন্স কিংবা পুলিশ প্রশাসনের গাড়িকেও দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু, এই রাস্তা পার্কিংয়ের জায়গা নয়! তাই, সোমবার সন্ধ্যায় পদক্ষেপ নেওয়া হলো কোতোয়ালী থানার তরফে।‌ সরিয়ে দেওয়া হল ওই সমস্ত বাইক। বাইক মালিকদেরও সতর্ক করে দেওয়া হল, ভবিষ্যতে যেখানে সেখানে গাড়ি না রাখার বিষয়ে!

মেদিনীপুর কলেজ কলেজিয়েট সংলগ্ন রাস্তায় অভিযান কোতোয়ালী থানার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago