Wildlife

হাতিকে উত্যক্ত করতে গিয়ে পাল্টা হামলায় আহত পশ্চিম মেদিনীপুরের শালবনীর যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: হাতির হামলায় আহত ও নিহত হওয়ার ঘটনা যেমন ঘটে চলেছে, ঠিক তেমনই হাতিকে উত্ত্যক্ত করার অভিযোগও বারবার উঠে আসছে! বিশেষত বনদপ্তর ও পরিবেশ কর্মীরা বারবার সাধারণ মানুষকে সচেতন করছেন, মত্ত মাতঙ্গদের থেকে সচেতন দূরত্ব বজায় রাখার জন্য। একইসাথে হাতি-কে উত্যক্ত বা বিরক্ত করাও যে বন্যপ্রাণী আইন অনুযায়ী অপরাধ, তাও প্রচার চালানো হচ্ছে। তা সত্ত্বেও গ্রামবাসীরা একই ভুল বারবার করছেন! তার খেসারতও দিতে হচ্ছে অনেক সময়। সোমবার সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটে ঘটে গেল তেমনই এক দুর্ভাগ্যজনক ঘটনা! শালবনী থানার রঞ্জা সংলগ্ন বেনাগেড়িয়া গ্রামের বাসিন্দা রবিলাল মাণ্ডি নামে বছর ৩২ এর এক যুবক আহত হল হাতির হামলায়। তাকে উদ্ধার করে তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আহত রবিলাল মাণ্ডি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে :

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাতির একটি পাল রঞ্জা বিটের রঞ্জার জঙ্গল সংলগ্ন রাজ্য সড়ক (গোয়ালতোড়-পিড়াকাটা) পারাপার করছিল। সেই সময় কিছু যুবক বিভিন্নভাবে হাতির পাল’কে উত্ত্যক্ত করছিল! হঠাৎই একটি হাতি তেড়ে যায় উত্তেজিত জনতার দিকে। অনেকেই পালিয়ে গেলেও রবিলাল নামে ওই যুবক দাঁতালের সামনে পড়ে যায়! তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই সমবেত লোকজন একসাথে সকলে মিলে ওই হাতিটিকে তাড়া করলে, হাতিটি জঙ্গলে প্রবেশ করে। বরাত জোরে প্রাণে বেঁচে যায় ওই যুবক। খবর দেওয়া হয় বনদপ্তরে। ওই যুবককে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ-ও। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “হাতিকে উত্যক্ত করা বা হাতির পালের কাছাকাছি যাওয়া থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে হবে। বারবার এই বিষয়ে প্রচার করা হচ্ছে। এদিন ওই যুবক আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও খবর পেয়েছি। তবে, বড় বিপদ-ও হয়ে যেতে পারত!”

গজরাজ ও জনতা (প্রতীকী ছবি- রাকেশ সিংহ দেব)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago