Police Administration

মাঝরাস্তায় অজ্ঞান হয়ে যাওয়া প্রৌঢ়া-কে উদ্ধার! শালবনী থানার পুলিশকর্মীদের মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: বিভিন্ন সময়ে পুলিশ কর্মীদের বিরুদ্ধে নানা অসহায়তার অভিযোগ ওঠে! কিন্তু, সেই সমাজরক্ষক পুলিশ-ই কখনও কখনও হয়ে ওঠেন মানবিকতার মূর্ত প্রতীক। ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন (রবিবার), পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ভাদুতলা’তে সেরকমই এক ঘটনা ঘটলো। শালবনী থানার পুলিশ কর্মীদের মানবিকতায় মুগ্ধ হলেন এলাকাবাসী! রবিবার বিকেলে চন্দ্রকোনা রোড থেকে মেদিনীপুর গামী একটি বাস থেকে ভাদুতলা স্টপেজে নামেন ষাটোর্ধ্ব এক মহিলা। নামার প্রায় সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে যান। ৬০ নং জাতীয় সড়কের উপর, ভাদুতলার ব্যস্ততম তিনমাথার মোড়ে নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা শালবনী থানার এস আই মুরারী মনোহর দাস এই দৃশ্য দেখেই ছুটে যান! তাঁর সঙ্গে যান অন্যান্য পুলিশ কর্মীরাও। এরপর ওই মহিলা’কে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ করা হয়। তারপর পুলিশের গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

শালবনীর ভাদুতলায় অসুস্থ হয়ে পড়েন প্রৌঢ়া :

বাস থেকে নেমেই অজ্ঞান হয়ে যাওয়া ওই প্রৌঢ়া-কে ভাদুতলাতেই প্রাথমিক চিকিৎসা করানো হয়। তারপর জ্ঞান ফিরলে, প্রথমেই কিছু বলতে পারেন না তিনি। কিছুটা সুস্থ হলে, ওই মহিলা জানান যে, তাঁর নাম সন্ধ্যা দাস (বয়স ৬২)। তিনি চন্দ্রকোনা রোড থেকে আসছিলেন, যাবেন শালবনী ব্লকের মৌপাল গ্রামে মেয়ের বাড়িতে! এরপর, ভাদুতলা থেকে ১০-১২ কিলোমিটার দূরে মৌপাল গ্রামে খবর পাঠানো হয়। কিন্তু, বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও কেউ না আসায়, শালবনী থানার আইসি গোপাল বিশ্বাসের পরামর্শে পুলিশের গাড়িতে করেই এস আই মুরারী মনোহর দাস ওই প্রৌঢ়া’কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। ততক্ষণে অবশ্য মেডিক্যাল কলেজে পৌঁছে যান সন্ধ্যা দেবী’র মেয়ে ও জামাই। তাঁরা শালবনী থানার পুলিশ কর্মীদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন! প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে সহমর্মিতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন এস আই মুরারী মনোহর দাস এবং দায়িত্বে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা, তাতে মুগ্ধ সমগ্র এলাকাবাসীও।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago