Administration

স্বাধীনতা দিবসের দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের বিক্ষোভের মুখে জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীর পরিজনদের বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল। তাঁর সঙ্গে ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় এবং অতিরিক্ত জেলাশাসক (জনস্বাস্থ্য ও জেলা পরিষদ) পীনাকী রঞ্জন প্রধান। আজ জেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শেষে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও বিধায়ক মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে, রোগীদের ফল বিতরণ করতে গিয়েছিলেন। সেই সময়, মাতৃমা বিভাগে ভর্তি প্রসূতিদের পরিবার-পরিজনেরা তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখান।

বিক্ষোভ :

জেলাশাসক ডঃ রশ্মি কমল-কে কাছে পেয়ে মূলত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও হাসপাতালের পরিষেবার বিষয়ে নানা অভিযোগের কথা বলেন। সঠিকভাবে চিকিৎসকদের না আসা, রোগীদের দেখভাল ও পরিজনদের বিশ্রাম নেওয়ার জায়গার অভাব প্রভৃতি অভিযোগ গুলি উঠে আসে বলে জানা গেছে। জেলাশাসক বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

রোগীর পরিজনদের বিক্ষোভের মুখে জেলাশাসক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago