Paschim Medinipur

মুখ্যমন্ত্রীর হাত থেকে “মেডেল” নিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, জেলাশাসক নিলেন “উন্নয়নের শপথ”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: পুলিশ আধিকারিক হিসেবে ‘অসামান্য’ (Outstanding) ও ‘প্রশংসনীয়’ (Commendable) ভূমিকা-র জন্য ৭৫ তম স্বাধীনতা দিবসের (১৫ অগাস্ট, রবিবার) দিনই পুরস্কৃত হলেন রাজ্যের ১০ জন উচ্চ পদস্থ পুলিশকর্তা (আইপিএস অফিসার/IPS OFFICER)। “মেডেল” পরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁদের সম্মানিত করলেন। সেই তালিকায় ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (SP) দীনেশ কুমার-ও। মুখ্যমন্ত্রী তাঁকে “চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস” (Chief Minister’s Police Medal for Commendable Service) পুরস্কারে সম্মানিত করলেন। উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১০ আগস্ট) রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ৩ জন শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিককে “চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস” (Chief Minister’s Police Medal for Outstanding Service) পুরস্কার এবং ৭ জন পুলিশ আধিকারিককে “চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস” (Chief Minister’s Police Medal for Commendable Service) পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই ৭ জনের তালিকায় ছিলেন দুই মেদিনীপুরের দুই পুলিশ সুপার যথাক্রমে- অমরনাথ কে. (পূর্ব মেদিনীপুর) এবং দীনেশ কুমার (পশ্চিম মেদিনীপুর)। তাঁদের এই সম্মান অর্জনে দুই মেদিনীপুরের পুলিশ মহল যে “গর্বিত”, তা বলাই বাহুল্য!

সম্মানিত IPS দীনেশ কুমার (Shri Dinesh Kumar) :

পতাকা উত্তোলন করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল (Dr. Rashmi Kamal) :

অপরদিকে, যথাযোগ্য মর্যাদায় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে পালিত হল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। ১৫ ই আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক ড. রশ্মি কমল। প্রসঙ্গত, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার কলকাতার রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকায়, এই অনুষ্ঠানে তিনি ছিলেন না। রবিবার কুচকাওয়াজের অনুষ্ঠান না হলেও, রীতি মেনে সুসজ্জিত জেলা পুলিশ বাহিনীর কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অম্লান কুসুম ঘোষ। মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে সকল অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলাশাসক তাঁর বক্তৃতায় বিভিন্ন ক্ষেত্রে জেলার সাফল্যের খতিয়ান তুলে ধরার সাথে সাথে, এক “উন্নততর জেলা গঠনের” শপথ গ্রহণ করেন। এরপর, তিনি পুরস্কার তুলে দেন বিভিন্ন ক্ষেত্রে সফলদের হাতে। গ্রামোন্নয়নের ক্ষেত্রে জাতীয় স্তরে পুরস্কৃত হওয়া শালবনী পঞ্চায়েত সমিতি ও ২ টি গ্রাম পঞ্চায়েতকে সংবর্ধনা দেওয়া হয়। টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণ কারী প্রণতি নায়েকের পরিবারের হাতেও পুরস্কার তুলে দেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।

অভিবাদন গ্রহণ :

অনুষ্ঠান :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago